আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নীলফামারী সরকারি কলেজে ছাত্রশিবিরের চিত্রপ্রদর্শনী পরিদর্শনে এমপি মাওলানা আব্দুস সাত্তার ফলন্ত গাছ কেটে ফেলার ঘটনায় তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন বিশ্ব বাণিজ্য ও ঝুঁকি বহনকারী সমুদ্রযাত্রীদের স্মরণে পাবনায় সমুদ্রযাত্রী দিবস উদযাপিত নড়াইলে হাইট ব্যারিয়ারে ধাক্কা, নসিমন থেকে ছিটকে গরু ব্যবসায়ীর মৃত্যু গৌরীপুর উপজেলা ও পৌর বিনপির পরিচিতি সভায় প্রধান অতিথি প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন ফরিদপুরের মধুখালীতে ইয়াবা বিক্রির সময় দম্পতি সহ গ্রেপ্তার শ্রীপুরে প্রায় ২০কোটি টাকার ৬টি উন্নয়ন কাজের উদ্বোধন সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকী পালিত, ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় পটিয়ার আশিয়া যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেড়ায় ডিজিটাল লিটারেসি ও ই-কমার্স শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু একই পরিবারের ১১ জন্মান্ধর পাশে এমপি নাসের রহমান আনোয়ারা চায়না ইকোনমিক জোনে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী ঠাকুরগাঁওয়ে গড়েয়া-শুখানপুকুরী সড়ক প্রশস্তকরণের সম্ভাব্য স্থান পরিদর্শন সুনামগঞ্জের লালপুর গুচ্ছগ্রামে ট্যাংকির ভেতর থেকে এক শিশুর মরদেহ উদ্ধার, ৪ জন আটক শ্রীপুরে টাকা ফেরত চাওয়ায় নারীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ
Banner Advertisement

শীলখালী চেকপোস্টে পিকআপে ৪৬ হাজার ইয়াবা, চালক গ্রেপ্তার

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jul 27, 2026
  • সংবাদটি দেখেছেন: 69
ছবির ক্যাপশন :

জামাল উদ্দীন,কক্সবাজার জেলা সংবাদদাতা:
কক্সবাজারের টেকনাফ উপজেলার শীলখালী অস্থায়ী চেকপোস্টে উখিয়া ৬৪ বিজিবির মাদকবিরোধী বিশেষ অভিযানে মাছবোঝাই একটি মিনি পিকআপ থেকে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ৪৬ হাজার ৪৮৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদক পাচারের অভিযোগে পিকআপের চালক মো. শফিক (৩৮)-কে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত শফিক টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের পুরানপাড়া গ্রামের আলী আহমদের ছেলে।
শুক্রবার (২৬ জুন) সকাল আনুমানিক ৮টা ১৫ মিনিটে টেকনাফ থেকে কক্সবাজারগামী মাছবোঝাই পিকআপটি শীলখালী অস্থায়ী চেকপোস্টে পৌঁছালে বিজিবি সদস্যরা তল্লাশি চালান। এ সময় গাড়ির ওপর রাখা অতিরিক্ত চাকার ভেতরে সন্দেহজনক বস্তু দেখতে পেয়ে সেটি খুলে পরীক্ষা করা হয়।
তল্লাশির একপর্যায়ে চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে তাকে আটক করেন। পরে অতিরিক্ত চাকার ভেতরে কালো কসটেপে মোড়ানো ২৩টি মিনি প্যাকেট থেকে মোট ৪৬ হাজার ৪৮৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক শফিক জানান, টেকনাফ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে কক্সবাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
বিজিবি জানায়, জব্দকৃত ইয়াবা, ব্যবহৃত মিনি পিকআপ এবং আটক আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক বলেন, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান এবং গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। মাদক কারবারে জড়িতদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement