আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শ্রীপুরে ৩ বিয়ের পর পরিবারকে বঞ্চনা, স্ত্রী-সন্তানকে পিটিয়ে যখম থানায় অভিযোগ খুলনা বিভাগীয় প্রেস ক্লাব,কালীগঞ্জ উপজেলা শাখার দ্বি-বার্ষিক কমিটি অনুমোদন গ্যাস সংকটে চরম ভোগান্তিতে চট্টগ্রাবাসী, কটিয়াদীতে ১৬৫ শতক জমি নিয়ে পাল্টা সংবাদ সম্মেলন সালথায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মনুমুখ ইউনিয়নের সাধু হাটি গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৫ কুলাউড়া পৌর বিএনপি'র কমিটি স্থগিত ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে: মির্জা ফখরুল নাকে টিপলে দুধ বের হবে পাটোয়ারীর: প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করে মুন্ডুমালায় খাবার পানির সমস্যা নীলফামারী সরকারি কলেজে ছাত্রশিবিরের চিত্রপ্রদর্শনী পরিদর্শনে এমপি মাওলানা আব্দুস সাত্তার ফলন্ত গাছ কেটে ফেলার ঘটনায় তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন বিশ্ব বাণিজ্য ও ঝুঁকি বহনকারী সমুদ্রযাত্রীদের স্মরণে পাবনায় সমুদ্রযাত্রী দিবস উদযাপিত নড়াইলে হাইট ব্যারিয়ারে ধাক্কা, নসিমন থেকে ছিটকে গরু ব্যবসায়ীর মৃত্যু
Banner Advertisement

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ২৪ ঘন্টায় প্রায় ২৭ লাখ টাকার গরু ও চোরাচালান পণ্য জব্দ

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jul 27, 2026
  • সংবাদটি দেখেছেন: 63
ছবির ক্যাপশন :

মোঃ মশিউর রহমান বিপুল,কুড়িগ্রাম জেলা সংবাদদাতা:
কুড়িগ্রামে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)র বিশেষ অভিযানে গতো ২৪ ঘন্টায় বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। ২২ বিজিবি ব্যাটালিয়নের এই অভিযানে উদ্ধারকৃত গরু ও চোরাচালান  পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৭ লাখ টাকা। বুধবার ভোরে ধলডাঙ্গা সীমান্তের মাস্টারপাড়া এলাকায় অভিযানটি পরিচালিত হয়।

কুড়িগ্রাম ব্যাটালিয়নের (২২ বিজিবি) পক্ষ থেকে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ধলডাঙ্গা বিওপির সীমান্ত এলাকায় এই বিশেষ মাদকবিরোধী অভিযান চালানো হয়। বিজিবির টহল দল মাস্টারপাড়া নামক স্থানে অবস্থান নিয়ে অভিযানটি পরিচালনা করে।
এ সময় সীমান্ত এলাকা থেকে ৫৩ কেজি ভারতীয় গাঁজা, ৫৫টি গরু এবং বিপুল পরিমাণ কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক গণমাধ্যমকে জানান, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ বা পুশইন প্রতিরোধসহ যেকোনো ধরনের অপরাধ দমনে বিজিবি সবসময় সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্ত পাহারা এবং গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement