আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে: মির্জা ফখরুল নাকে টিপলে দুধ বের হবে পাটোয়ারীর: প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করে মুন্ডুমালায় খাবার পানির সমস্যা নীলফামারী সরকারি কলেজে ছাত্রশিবিরের চিত্রপ্রদর্শনী পরিদর্শনে এমপি মাওলানা আব্দুস সাত্তার ফলন্ত গাছ কেটে ফেলার ঘটনায় তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন বিশ্ব বাণিজ্য ও ঝুঁকি বহনকারী সমুদ্রযাত্রীদের স্মরণে পাবনায় সমুদ্রযাত্রী দিবস উদযাপিত নড়াইলে হাইট ব্যারিয়ারে ধাক্কা, নসিমন থেকে ছিটকে গরু ব্যবসায়ীর মৃত্যু গৌরীপুর উপজেলা ও পৌর বিনপির পরিচিতি সভায় প্রধান অতিথি প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন ফরিদপুরের মধুখালীতে ইয়াবা বিক্রির সময় দম্পতি সহ গ্রেপ্তার শ্রীপুরে প্রায় ২০কোটি টাকার ৬টি উন্নয়ন কাজের উদ্বোধন সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকী পালিত, ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় পটিয়ার আশিয়া যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেড়ায় ডিজিটাল লিটারেসি ও ই-কমার্স শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু একই পরিবারের ১১ জন্মান্ধর পাশে এমপি নাসের রহমান আনোয়ারা চায়না ইকোনমিক জোনে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
Banner Advertisement

মোল্লাহাটে যুবককে অপহরণ করে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jul 23, 2026
  • সংবাদটি দেখেছেন: 86
ছবির ক্যাপশন :

আল হাফিজ মোল্লাহাট (বাগেরহাট):
বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় মোঃ হাবিবুর রহমান মোল্লা (২৭) নামে এক যুবককে অপহরণ করে শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে অজ্ঞাত দুর্বৃত্তদের বিরুদ্ধে। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনাটি ঘটেছে উপজেলার ঘাটবিলা গ্রামে শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে। আহত হাবিবুর রহমান একই গ্রামের বাসিন্দা ও মোঃ নাজিম মোল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, হাবিবুর রহমান জয়ডিহি বাসস্টেশন থেকে বাড়ি ফিরছিলেন। পথে ঘাটবিলা গ্রামের আলম মেম্বারের বাড়ির সামনের সড়কে পূর্ব থেকে ওৎ পেতে থাকা একদল অজ্ঞাত দুর্বৃত্ত তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে নির্জন স্থানে নিয়ে গিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি কুপিয়ে মৃত ভেবে ফেলে রেখে পালিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।
সংশ্লিষ্ট ৪ নম্বর কুলিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চৌকিদার শওকত মোল্লা জানান, রাত সাড়ে ১২টার দিকে চিৎকারের শব্দ শুনে তার ঘুম ভেঙে যায়। পরে বাড়ির অদূরে ফোরকান খার একটি মৎস্যঘেরের মধ্যে মুমূর্ষু অবস্থায় হাবিবুর রহমানকে পড়ে থাকতে দেখেন। একা উদ্ধার করতে না পেরে তিনি ফিরে এসে শিহাব মোল্লা ও পলাশ মোল্লাকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান। পরে তারা হাবিবুরকে উদ্ধার করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেন।
পরিবারের সদস্যরা গুরুতর আহত অবস্থায় তাকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
স্বজনরা জানান, ঘটনার পর থেকে এখন পর্যন্ত হাবিবুর রহমানের জ্ঞান ফেরেনি। চিকিৎসকরা তার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কে বা কারা এবং কী কারণে এ হামলার ঘটনা ঘটিয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত অব্যাহত রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement