আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নিয়মনীতির তোয়াক্কা না করে বিসিক শিল্পনগরী'র গাছ বিক্রির অভিযোগ ঠাকুরগাঁওয়ে ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত সন্দেহে যুবক গ্রেফতার, মোবাইলে মিলল ৩৮ অ্যাপ শ্রীপুরে মসজিদ কমিটি নিয়ে বিরোধের জেরে যুবককে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে ও কুপিয়ে জখমের অভিযোগ নড়াইলে বিদ্যালয়ের প্রবেশমুখের বেহাল সড়ক, মানববন্ধনে সংস্কারের দাবি পটুয়াখালীতে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ বোচাগঞ্জে পুসাব-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ঝালকাঠি সদর পৌরসভার সমস্যা ও সম্ভাবনা বিষয়ক নাগরিক সংলাপ অনুষ্ঠিত কালীগঞ্জ পৌরসভার প্রশিক্ষণার্থীদের মাঝে যাতায়াত ভাতা ও সনদপত্র বিতরণ পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক জোবাইয়ের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন বোচাগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত বেড়া পৌরসভায় চালু হচ্ছে ডিজিটাল কমিউনিটি ফিডব্যাক প্ল্যাটফর্ম বালু জব্দ! কিন্তু খেকোরা ধরাছোঁয়ার বাইরে মনু নদে সেচ প্রকল্পে সৃষ্ট কৃত্তিম জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি গলাচিপা থানা পুলিশ কর্তৃক গাঁজাসহ আসামী গ্রেফতার বড়লেখায় জুলাই শহীদদের স্মরণে মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি
Banner Advertisement

ফরিদপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে বিএমডিএ চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Aug 7, 2026
  • সংবাদটি দেখেছেন: 67
ছবির ক্যাপশন :

এনামুল হক ​ফরিদপুর উপজেলা (পাবনা) 
পাবনার ফরিদপুর উপজেলা বিএনপি, পৌর বিএনপি, ৬টি ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিন।
​আজ শনিবার (২৭ জুন, ২০২৬) বিকেল ৪টায় ফরিদপুর উপজেলা পরিষদ হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
​সভায় প্রধান অতিথির বক্তব্যে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্পের চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেন, "বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্প থেকে বরাদ্দকৃত টাকার সিংহভাগই পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনের সার্বিক উন্নয়ন কাজে ব্যবহার করা হবে।" কৃষির আধুনিকায়ন ও অবহেলিত এই অঞ্চলের অবকাঠামোগত উন্নয়নে বরেন্দ্র প্রকল্প বিশেষ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সাথে তিনি দলের তৃণমূল পর্যায়কে আরও সুসংগঠিত করে আগামী দিনের সকল চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
​উপজেলা বিএনপির সভাপতি মোঃ জহুরুল ইসলাম বকুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শামসুদ্দিন আহম্মেদ বাচ্চুর দক্ষ পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট বিএনপি নেতা আলহাজ্ব আব্দুদ দাইয়ান মঞ্জু, আঃ হাকিম খান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান, আবু তাহের এবং এনামুল হকসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্যান্য শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
​সভায় বক্তারা এলাকার উন্নয়ন এবং দলীয় সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে প্রধান অতিথির হাতকে শক্তিশালী করতে একযোগে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে স্থানীয় নেতৃবৃন্দ প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement