আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আজ আদ্রিয়ান খান (আদনান) এর প্রথম শুভ জন্মদিন ৫ ই আগষ্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মনোহরদীতে যুবদলের মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লামা পৌরসভার পানি ও স্যানিটেশন প্রকল্পে অনিয়মের অভিযোগ, বঞ্চিত দরিদ্র পরিবার তারাকান্দায় জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির আনন্দ র‌্যালী জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ কালীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবসের গণ মিছিল আলোচনা সভা ও দোয়া মাহফিল বন্যায় চট্টগ্রামে সর্বস্ব হারানো কৃষক-খামারিরা পর্যাপ্ত প্রণোদনা না পাওয়ার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের স্মরণ ঠাকুরগাঁওয়ে খাওয়ার সময়ও ঘুষ নেন রেজিস্ট্রার অফিসের রেকর্ড কিপার ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা চার দিনের ছুটিতে প্রিয়জনের সঙ্গে ছুটি কাটাতে উত্তরবঙ্গের পথে ছুটছেন বিভিন্ন পেশার মানুষ পঞ্চগড়ে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে শহিদ পরিবার ও আহত যোদ্ধাদের সংবর্ধনা রাজবাড়ীর পাংশায় সাংবাদিককে মারধরের ঘটনায় একজন গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থান দিবসে শেরপুর সরকারি কলেজে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাঙামাটিতে পুলিশের শ্রদ্ধা ও আলোচনা সভা
Banner Advertisement

রাজবাড়ীর পাংশায় সাংবাদিককে মারধরের ঘটনায় একজন গ্রেপ্তার

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Aug 5, 2026
  • সংবাদটি দেখেছেন: 14
ছবির ক্যাপশন :

মোঃ জাহিদুর রহিম মোল্লা,বালিয়াকান্দি রাজবাড়ী সংবাদদাতা:
রাজবাড়ীর পাংশায় সংবাদ সংগ্রহের সময় সাংবাদিক মো. আকাশ মাহমুদকে মারধরের ঘটনায় মো. বিশু সরদার (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ।


গ্রেপ্তার বিশু সরদার উপজেলার কুলটিয়া গ্রামের আব্দুল খালেক সরদারের ছেলে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৫ জুলাই ২০২৬ বিকেল ৬টার দিকে পাংশা উপজেলার মৈশালা বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে নাদুরিয়া ঘাটগামী অটোরিকশা স্ট্যান্ডে অটোরিকশাচালকদের সঙ্গে স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের কয়েকজন সদস্যের কথা-কাটাকাটির ঘটনা ঘটে। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে জাতীয় দৈনিক কালের কণ্ঠ-এর (মাল্টিমিডিয়া) প্রতিনিধি ও এনপিবি নিউজ এর রাজবাড়ী জেলা প্রতিনিধি মো. আকাশ মাহমুদ সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে মোবাইল ফোনে ভিডিও ধারণ করতে থাকেন।

এ সময় কয়েকজন অটোরিকশাচালক লাঠিসোঁটা নিয়ে তাঁর ওপর হামলা চালায়। নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দেওয়ার পরও হামলাকারীরা তাঁকে এলোপাতাড়িভাবে মারধর করে বলে অভিযোগ রয়েছে। এতে তাঁর শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।

এ ঘটনায় আহত সাংবাদিক মো. আকাশ মাহমুদ বাদী হয়ে ২৬ জুলাই ২০২৬ পাংশা মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তে সম্পৃক্ততার প্রমাণ পাওয়ার পর অভিযান চালিয়ে মো. বিশু সরদারকে গ্রেপ্তার করে পুলিশ।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, “মামলার তদন্তে প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে অভিযুক্ত মো. বিশু সরদারকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁকে আদালতের প্রেরণ করা হয়েছে। পাশাপাশি মামলার অন্যান্য অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement