আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নীলফামারী সরকারি কলেজে ছাত্রশিবিরের চিত্রপ্রদর্শনী পরিদর্শনে এমপি মাওলানা আব্দুস সাত্তার ফলন্ত গাছ কেটে ফেলার ঘটনায় তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন বিশ্ব বাণিজ্য ও ঝুঁকি বহনকারী সমুদ্রযাত্রীদের স্মরণে পাবনায় সমুদ্রযাত্রী দিবস উদযাপিত নড়াইলে হাইট ব্যারিয়ারে ধাক্কা, নসিমন থেকে ছিটকে গরু ব্যবসায়ীর মৃত্যু গৌরীপুর উপজেলা ও পৌর বিনপির পরিচিতি সভায় প্রধান অতিথি প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন ফরিদপুরের মধুখালীতে ইয়াবা বিক্রির সময় দম্পতি সহ গ্রেপ্তার শ্রীপুরে প্রায় ২০কোটি টাকার ৬টি উন্নয়ন কাজের উদ্বোধন সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকী পালিত, ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় পটিয়ার আশিয়া যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেড়ায় ডিজিটাল লিটারেসি ও ই-কমার্স শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু একই পরিবারের ১১ জন্মান্ধর পাশে এমপি নাসের রহমান আনোয়ারা চায়না ইকোনমিক জোনে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী ঠাকুরগাঁওয়ে গড়েয়া-শুখানপুকুরী সড়ক প্রশস্তকরণের সম্ভাব্য স্থান পরিদর্শন সুনামগঞ্জের লালপুর গুচ্ছগ্রামে ট্যাংকির ভেতর থেকে এক শিশুর মরদেহ উদ্ধার, ৪ জন আটক শ্রীপুরে টাকা ফেরত চাওয়ায় নারীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ
Banner Advertisement

ময়মনসিংহে তথ্য অফিস সরকারের অগ্রাধিকার কর্মসূচি গুলোর জনমুখিতা তুলে ধরে প্রেস ব্রিফিং

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jul 27, 2026
  • সংবাদটি দেখেছেন: 71
ছবির ক্যাপশন :

মকবুল হোসেন,ময়মনসিংহ জেলা সংবাদদাতা:
বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে প্রবর্তিত কৃষক কার্ড, কৃষিঋণ মওকুফ, ফ্যামিলি কার্ড, খাল খনন ও পুনঃখনন, নারীর জন্য গাড়ি এবং বৃক্ষরোপণ কর্মসূচির জনমুখী সুবিধাদি সাংবাদিকদের কাছে তুলে ধরে প্রেস ব্রিফিং করেছে ময়মনসিংহ জেলা তথ্য অফিস।
আজ ৩০জুন  মঙ্গলবার বিকেলে ময়মনসিংহ প্রেসক্লাব সম্মেলন কক্ষে গণযোগাযোগ অধিদপ্তরের অধীন জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদ সরকারের এ অগ্রাধিকার কর্মসূচিগুলো সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। বিফিং বলেন, সাংবাদিকরা এই নতুন ধারার কর্মসূচিগুলোর উপকারিতার তথ্য সকলের মাঝে ছড়িয়ে দিলে আরো বেশি মানুষ জানবে, উপকার পাবে।

তথ্য অধিদফতরের আঞ্চলিক তথ্য অফিস, ময়মনসিংহের উপপ্রধান তথ্য অফিসার (রুটিন দায়িত্ব) মো: মাসুদ মিয়া, জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক আফসানা ফেরদৌস মিষ্টি ব্রিফিং-এ অংশ নেন। ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ কাইয়ূমসহ জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক গণমাধ্যমের প্রতিনিধিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। সাংবাদিকবৃন্দ কর্মসূচিগুলোর ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও ব্রিফিং শেষে স্বত:স্ফূর্ত প্রশ্ন-উত্তর পর্বে অংশ নেন ও তথ্য অফিসের কাজের পরিধি বৃদ্ধিকল্পে পরামর্শ দেন। 

জেলা তথ্য অফিসের ব্রিফিং-এ জানানো হয়-কৃষক কার্ডের মাধ্যমে কৃষকেরা মূলত ১০টি প্রধান সুবিধা ভোগ করেন। এর মধ্যে রয়েছে, সরকারি ভর্তুকি ও প্রণোদনা, সহজে কৃষি উপকরণ প্রাপ্তি, ভর্তুকি মূল্যে সেচ সুবিধা, সহজ শর্তে ও স্বল্প সুদে কৃষিঋণ প্রাপ্তি, স্বল্প মূল্যে আধুনিক কৃষি যন্ত্রপাতি কেনা ও ব্যবহারের সুযোগ, কৃষি বীমা ও পণ্য বিক্রয়, প্রশিক্ষণ ও পরামর্শ, আবহাওয়ার পূর্বাভাস ও বাজার তথ্য, পরিচয়ের স্বীকৃতি এবং স্বচ্ছতা ও দুর্নীতি হ্রাস। 

কৃষি ঋণ মওকুফ বিষয়ে বলা হয়, সরকার শস্য, ফসল, মৎস্য ও পশুপালন খাতে ১০ হাজার টাকা পর্যন্ত মূল ঋণের পাশাপাশি তার ওপর অর্জিত সব ধরনের সুদ মওকুফ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই সুবিধার আওতায় দেশের প্রায় ১২ লাখ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক সরাসরি উপকৃত হচ্ছেন। 

ফ্যামিলি কার্ড বর্তমান সরকারের একটি ডিজিটাল সামাজিক নিরাপত্তা কর্মসূচি উল্লেখ করে বলা হয়- এর মাধ্যমে দেশের প্রান্তিক ও নিম্নআয়ের পরিবারগুলোকে প্রতি মাসে সরাসরি নগদ আর্থিক সহায়তা এবং টিসিবির মাধ্যমে সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য প্রদান করা হচ্ছে। 

পরিচালক মীর আকরাম খাল খনন ও পুনঃখনন পরিবেশ ও কৃষিনির্ভর অর্থনীতিতে বহুমুখী উপকারিতা নিয়ে আসে উল্লেখ করে জানান, এটি শুষ্ক মৌসুমে সেচ সুবিধা নিশ্চিত করে কৃষি উৎপাদন বাড়ায়, বর্ষায় জলাবদ্ধতা ও বন্যা নিয়ন্ত্রণ করে, ভূগর্ভস্থ পানির স্তর সমৃদ্ধ করে এবং স্থানীয় পর্যায়ে মাছ চাষ ও জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 

ব্রিফিং-এ বলা হয়, মানুষ ও প্রাণিকুলের অস্তিত্ব, বিশুদ্ধ পরিবেশ এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। গাছ আমাদের অক্সিজেন দেয়, ক্ষতিকর কার্বন ডাই-অক্সাইড শোষণ করে এবং জীবনধারণের জন্য প্রয়োজনীয় খাদ্য, কাঠ ও ওষুধ সরবরাহ করে। এছাড়া, ভূমিক্ষয় রোধ ও দুর্যোগ মোকাবিলাসহ নানাবিধ উপকার রয়েছে এ কর্মসূচির।

নারীর জন্য গাড়ি সম্পর্কে আলোকপাত করে পরিচালক জানান, সরকার নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে সম্পূর্ণ নারী পরিচালিত ও নিয়ন্ত্রিত 'পিংক বাস সার্ভিস' (ইলেকট্রিক বাস) চালুর উদ্যোগ নিয়েছে। প্রস্তাবিত বাজেটে এই উদ্যোগের কথা জানানো হয়, যেখানে বাস চালক, হেল্পার ও সুপারভাইজার- সবাই হবেন নারী। নারীদের নিরাপদ যাতায়াত ও গাড়ি চালনায় কর্মসংস্থানের সুযোগ তৈরিতে সরকার এ উদ্যোগ গ্রহণ করেছে।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement