আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শ্রীপুরে ৩ বিয়ের পর পরিবারকে বঞ্চনা, স্ত্রী-সন্তানকে পিটিয়ে যখম থানায় অভিযোগ খুলনা বিভাগীয় প্রেস ক্লাব,কালীগঞ্জ উপজেলা শাখার দ্বি-বার্ষিক কমিটি অনুমোদন গ্যাস সংকটে চরম ভোগান্তিতে চট্টগ্রাবাসী, কটিয়াদীতে ১৬৫ শতক জমি নিয়ে পাল্টা সংবাদ সম্মেলন সালথায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মনুমুখ ইউনিয়নের সাধু হাটি গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৫ কুলাউড়া পৌর বিএনপি'র কমিটি স্থগিত ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে: মির্জা ফখরুল নাকে টিপলে দুধ বের হবে পাটোয়ারীর: প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করে মুন্ডুমালায় খাবার পানির সমস্যা নীলফামারী সরকারি কলেজে ছাত্রশিবিরের চিত্রপ্রদর্শনী পরিদর্শনে এমপি মাওলানা আব্দুস সাত্তার ফলন্ত গাছ কেটে ফেলার ঘটনায় তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন বিশ্ব বাণিজ্য ও ঝুঁকি বহনকারী সমুদ্রযাত্রীদের স্মরণে পাবনায় সমুদ্রযাত্রী দিবস উদযাপিত নড়াইলে হাইট ব্যারিয়ারে ধাক্কা, নসিমন থেকে ছিটকে গরু ব্যবসায়ীর মৃত্যু
Banner Advertisement

পঞ্চগড় চেম্বারে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে সংবর্ধনা, ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jul 29, 2026
  • সংবাদটি দেখেছেন: 53
ছবির ক্যাপশন :

আনিসুর রহমান মানিক,পঞ্চগড় জেলা সংবাদদাতা:
পঞ্চগড়ের কৃতি সন্তান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, এমপি-কে সংবর্ধনা দিয়েছে, পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। 

সংবর্ধনা অনুষ্ঠানের পাশাপাশি জেলার ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে এক প্রাণবন্ত মতবিনিময় সভাও অনুষ্ঠিত হয়,

রবিবার (১৯ জুলাই) পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির হলরুমে (ধাক্কামারা, নিম্নগর) আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চেম্বারের সভাপতি শরিফ হোসেন।

অনুষ্ঠানের শুরুতে মাননীয় প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়,পরে তিনি জেলার ব্যবসা-বাণিজ্য শিল্পের বিকাশ, বিনিয়োগের সম্ভাবনা অবকাঠামো উন্নয়ন এবং পানি সম্পদ ব্যবস্থাপনা নিয়ে ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, পঞ্চগড়ের অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগিয়ে ব্যবসা ও শিল্পখাতকে আরও গতিশীল করতে সরকার কাজ করছে, টেকসই উন্নয়ন বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি এবং ব্যবসায়ীদের যৌক্তিক দাবি বাস্তবায়নে সরকারের আন্তরিক প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন।

সভায় উপস্থিত ব্যবসায়ী নেতৃবৃন্দ জেলার ব্যবসা-বাণিজ্যের বিদ্যমান সমস্যা, শিল্পায়নের সম্ভাবনা এবং অবকাঠামোগত উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন।

 একই সঙ্গে পঞ্চগড়ের সার্বিক উন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন,
অনুষ্ঠানে চেম্বারের পরিচালকবৃন্দ, সদস্য, বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি, শিল্পোদ্যোক্তা এবং জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 সৌহার্দ্যপূর্ণ পরিবেশেন অনুষ্ঠিত এ সংবর্ধনা ও মতবিনিময় সভা পঞ্চগড়ের ব্যবসায়ী সমাজের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement