আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নীলফামারী সরকারি কলেজে ছাত্রশিবিরের চিত্রপ্রদর্শনী পরিদর্শনে এমপি মাওলানা আব্দুস সাত্তার ফলন্ত গাছ কেটে ফেলার ঘটনায় তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন বিশ্ব বাণিজ্য ও ঝুঁকি বহনকারী সমুদ্রযাত্রীদের স্মরণে পাবনায় সমুদ্রযাত্রী দিবস উদযাপিত নড়াইলে হাইট ব্যারিয়ারে ধাক্কা, নসিমন থেকে ছিটকে গরু ব্যবসায়ীর মৃত্যু গৌরীপুর উপজেলা ও পৌর বিনপির পরিচিতি সভায় প্রধান অতিথি প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন ফরিদপুরের মধুখালীতে ইয়াবা বিক্রির সময় দম্পতি সহ গ্রেপ্তার শ্রীপুরে প্রায় ২০কোটি টাকার ৬টি উন্নয়ন কাজের উদ্বোধন সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকী পালিত, ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় পটিয়ার আশিয়া যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেড়ায় ডিজিটাল লিটারেসি ও ই-কমার্স শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু একই পরিবারের ১১ জন্মান্ধর পাশে এমপি নাসের রহমান আনোয়ারা চায়না ইকোনমিক জোনে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী ঠাকুরগাঁওয়ে গড়েয়া-শুখানপুকুরী সড়ক প্রশস্তকরণের সম্ভাব্য স্থান পরিদর্শন সুনামগঞ্জের লালপুর গুচ্ছগ্রামে ট্যাংকির ভেতর থেকে এক শিশুর মরদেহ উদ্ধার, ৪ জন আটক শ্রীপুরে টাকা ফেরত চাওয়ায় নারীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ
Banner Advertisement

পরিবেশ বান্ধব সবুজ কুড়িগ্রাম গড়তে সবাইকে অন্তত একটি গাছ লাগাতে হবে: জেলা প্রশাসক

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jul 28, 2026
  • সংবাদটি দেখেছেন: 33
ছবির ক্যাপশন :

মোঃ মশিউর রহমান বিপুল,কুড়িগ্রাম জেলা সংবাদদাতা:
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় কুড়িগ্রামের প্রতিটি নাগরিককে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।
​তিনি বলেছেন,আমাদের আগামীর প্রজন্মের জন্য একটি সবুজ ও নিরাপদ পৃথিবী গড়ে তুলতে হলে প্রচুর পরিমাণে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করতে হবে। এই মেলা কেবল গাছ কেনাবেচার আয়োজন নয়, বরং সাধারণ মানুষের মাঝে পরিবেশ সচেতনতা ছড়িয়ে দেওয়ার এক অনন্য মাধ্যম। একটি সুন্দর ও সবুজ কুড়িগ্রাম গড়তে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।"
​রোববার (২৬ জুলাই) বিকেলে কুড়িগ্রাম আউটার স্টেডিয়ামে আয়োজিত বৃক্ষমেলার আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এসব কথা বলেন। মেলা প্রাঙ্গণে ফিতা কেটে এ মেলার শুভ সূচনা করা হয়। মেলাটি আগামী ১ আগস্ট পর্যন্ত প্রতিদিন সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
​বিভাগীয় বন কর্মকর্তা নুরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি।
​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, জেলা জামায়াত নেতা নিজাম উদ্দিন, এনসিপির জেলা আহ্বায়ক মুকুল মিয়া, কুড়িগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল আজিজ, কুড়িগ্রাম সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর সাইফুর রহমান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান এবং জুলাই যোদ্ধা আব্দুল আজিজ নাহিদসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
​উদ্বোধনী আলোচনা সভা শেষে জেলা প্রশাসকসহ উপস্থিত অতিথিবৃন্দ মেলার বিভিন্ন নার্সারির স্টল ঘুরে দেখেন এবং দর্শনার্থী ও স্টল মালিকদের সঙ্গে কুশল বিনিময় করেন। আয়োজকরা জানান, ১ আগস্ট পর্যন্ত চলমান এই মেলায় দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতির দুর্লভ ও উন্নত জাতের ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement