আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নীলফামারী সরকারি কলেজে ছাত্রশিবিরের চিত্রপ্রদর্শনী পরিদর্শনে এমপি মাওলানা আব্দুস সাত্তার ফলন্ত গাছ কেটে ফেলার ঘটনায় তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন বিশ্ব বাণিজ্য ও ঝুঁকি বহনকারী সমুদ্রযাত্রীদের স্মরণে পাবনায় সমুদ্রযাত্রী দিবস উদযাপিত নড়াইলে হাইট ব্যারিয়ারে ধাক্কা, নসিমন থেকে ছিটকে গরু ব্যবসায়ীর মৃত্যু গৌরীপুর উপজেলা ও পৌর বিনপির পরিচিতি সভায় প্রধান অতিথি প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন ফরিদপুরের মধুখালীতে ইয়াবা বিক্রির সময় দম্পতি সহ গ্রেপ্তার শ্রীপুরে প্রায় ২০কোটি টাকার ৬টি উন্নয়ন কাজের উদ্বোধন সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকী পালিত, ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় পটিয়ার আশিয়া যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেড়ায় ডিজিটাল লিটারেসি ও ই-কমার্স শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু একই পরিবারের ১১ জন্মান্ধর পাশে এমপি নাসের রহমান আনোয়ারা চায়না ইকোনমিক জোনে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী ঠাকুরগাঁওয়ে গড়েয়া-শুখানপুকুরী সড়ক প্রশস্তকরণের সম্ভাব্য স্থান পরিদর্শন সুনামগঞ্জের লালপুর গুচ্ছগ্রামে ট্যাংকির ভেতর থেকে এক শিশুর মরদেহ উদ্ধার, ৪ জন আটক শ্রীপুরে টাকা ফেরত চাওয়ায় নারীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ
Banner Advertisement

ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jul 28, 2026
  • সংবাদটি দেখেছেন: 76
ছবির ক্যাপশন :

মকবুল হোসেন,ময়মনসিংহ জেলা সংবাদদাতা:
উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” প্রতিপাদ্যকে সামনে রেখে বিভাগীয় পর্যায়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ ১১জুন বৃহস্পতিবার ময়মনসিংহ জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ের আয়োজনে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের পৃষ্ঠপোষকতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার জন কেনেডি জাম্বিলের  সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার উক্ত অনুষ্ঠানে প্রধানঅতিথি  হিসেবে উপস্থিত ছিলেন। 

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক হয়ে গড়ে ওঠার আহ্বান জানান। তিনি বলেন, বর্তমান প্রজন্মই আগামী দিনের বাংলাদেশ গড়ার কারিগর। তাই শিক্ষার্থীদের এখন থেকেই নিজেদের লক্ষ্য নির্ধারণ করে সেই লক্ষ্য অর্জনে সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে। বিজ্ঞান ও প্রযুক্তির চর্চার মাধ্যমে নিজেদের দক্ষ করে তুলতে পারলে দেশও উন্নতির পথে আরও এগিয়ে যাবে।

তিনি বলেন, বিশ্বের উন্নত দেশগুলো বিজ্ঞান ও প্রযুক্তির ওপর গুরুত্ব দিয়েই আজকের অবস্থানে পৌঁছেছে। উদাহরণ হিসেবে চীনের কথা উল্লেখ করে তিনি বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার ব্যাপক বিস্তারের কারণেই দেশটি দ্রুত উন্নয়ন করেছে। বাংলাদেশকেও এগিয়ে নিতে বিজ্ঞান শিক্ষার কোনো বিকল্প নেই।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, বিজ্ঞান মেলার জন্য শুধু প্রকল্প তৈরি করলেই হবে না, অবসর সময়েও নতুন নতুন উদ্ভাবনী প্রকল্প নিয়ে কাজ করতে হবে। বিদ্যালয়ের পাঠদানের পাশাপাশি গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রম অব্যাহত রাখার মাধ্যমে নিজেদের সৃজনশীলতা বিকাশ করতে হবে। এ সময় তিনি শিক্ষক, অভিভাবক ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিজ্ঞান ক্লাব ও বিজ্ঞানভিত্তিক কার্যক্রম যেন শুধু মেলার সময় সীমাবদ্ধ না থাকে। সারা বছর নিয়মিত বিজ্ঞান চর্চার পরিবেশ নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীরা যত বেশি হাতে-কলমে বিজ্ঞান শিক্ষা গ্রহণ করবে, তত বেশি নতুন কিছু আবিষ্কার ও উদ্ভাবনের সুযোগ সৃষ্টি হবে।

প্রধান অতিথি আরও বলেন, বিজ্ঞান শিক্ষায় নানা ধরনের সীমাবদ্ধতা ও সমস্যা থাকলেও কোনো সমস্যাই স্থায়ী নয়। শিক্ষকরা আন্তরিকভাবে কাজ করলে এবং শিক্ষার্থীদের উৎসাহিত করলে এসব বাধা অতিক্রম করা সম্ভব। বিজ্ঞান শিক্ষার প্রসার ঘটিয়ে একটি উদ্ভাবননির্ভর, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের বিভাগীয় কার্যালয়ের পরিচালক ড. মুহাম্মদ মফিজুল ইসলাম এবং স্থানীয় সরকার বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক বিপিন চন্দ্র বিশ্বাস।এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক -শিক্ষার্থীবৃন্দ, বিজ্ঞান অনুরাগী বৃন্দ এবং গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানের শেষে বিভিন্ন ক্যাটাগরিতে বিভাগীয় পর্যায়ে বিজ্ঞান মেলায় অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও উদ্ভাবকদের মধ্যে থেকে বিজয়ীদের নাম ঘোষণা করা হয় এবং তাদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement