আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে: মির্জা ফখরুল নাকে টিপলে দুধ বের হবে পাটোয়ারীর: প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করে মুন্ডুমালায় খাবার পানির সমস্যা নীলফামারী সরকারি কলেজে ছাত্রশিবিরের চিত্রপ্রদর্শনী পরিদর্শনে এমপি মাওলানা আব্দুস সাত্তার ফলন্ত গাছ কেটে ফেলার ঘটনায় তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন বিশ্ব বাণিজ্য ও ঝুঁকি বহনকারী সমুদ্রযাত্রীদের স্মরণে পাবনায় সমুদ্রযাত্রী দিবস উদযাপিত নড়াইলে হাইট ব্যারিয়ারে ধাক্কা, নসিমন থেকে ছিটকে গরু ব্যবসায়ীর মৃত্যু গৌরীপুর উপজেলা ও পৌর বিনপির পরিচিতি সভায় প্রধান অতিথি প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন ফরিদপুরের মধুখালীতে ইয়াবা বিক্রির সময় দম্পতি সহ গ্রেপ্তার শ্রীপুরে প্রায় ২০কোটি টাকার ৬টি উন্নয়ন কাজের উদ্বোধন সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকী পালিত, ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় পটিয়ার আশিয়া যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেড়ায় ডিজিটাল লিটারেসি ও ই-কমার্স শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু একই পরিবারের ১১ জন্মান্ধর পাশে এমপি নাসের রহমান আনোয়ারা চায়না ইকোনমিক জোনে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
Banner Advertisement

শ্রীপুরে ৭ ফার্মেসিকে ৮০ হাজার টাকা জরিমানা

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jul 27, 2026
  • সংবাদটি দেখেছেন: 55
ছবির ক্যাপশন :

মোঃ সবুজ আহমেদ,​শ্রীপুর (গাজীপুর)
গাজীপুরের শ্রীপুর উপজেলায় বিভিন্ন ঔষধের ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সাতটি প্রতিষ্ঠানকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে।
‎​রবিবার (৫ জুলাই, ২০২৬) দুপুরে উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি এবং শ্রীপুর উপজেলা সদরের কয়েকটি দোকানে এই অভিযান পরিচালনা করেন শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ নিয়াজ শিশির। অভিযানে ঔষধ প্রশাসন অধিদপ্তর, গাজীপুর-এর ঔষধ তত্ত্বাবধায়ক তানজিনা আফরিন উপস্থিত ছিলেন।
‎​ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের অভিযোগে এই জরিমানা করা হয়।
‎​জনসেবা ঔষধালয় (শ্রীপুর সদর): ২০,০০০ টাকা
‎​মা-বাবা মেডিকেল কর্ণার (গড়গড়িয়া মাস্টারবাড়ি): ১৫,০০০ টাকা
‎​তাওহীদ ড্রাগ হাউজ (গড়গড়িয়া মাস্টারবাড়ি): ১৫,০০০ টাকা
‎​প্রত্যাশা মেডিকেল হল (শ্রীপুর সদর): ১০,০০০ টাকা
‎​নুর ফার্মেসি (শ্রীপুর সদর): ১০,০০০ টাকা
‎​জয়নাল মেডিকেল হল (গড়গড়িয়া মাস্টারবাড়ি): ৫,০০০ টাকা
‎​তারেক মেডিকেল হল (শ্রীপুর সদর): ৫,০০০ টাকা
‎​অভিযানকালে ফার্মেসিগুলোতে মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ, চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির উদ্দেশ্যে মজুতসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়। ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ অনুযায়ী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এ আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
‎​অভিযান শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ নিয়াজ শিশির বলেন, ‘শ্রীপুর বাজারসহ উপজেলার বিভিন্ন এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement