আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নিয়মনীতির তোয়াক্কা না করে বিসিক শিল্পনগরী'র গাছ বিক্রির অভিযোগ ঠাকুরগাঁওয়ে ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত সন্দেহে যুবক গ্রেফতার, মোবাইলে মিলল ৩৮ অ্যাপ শ্রীপুরে মসজিদ কমিটি নিয়ে বিরোধের জেরে যুবককে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে ও কুপিয়ে জখমের অভিযোগ নড়াইলে বিদ্যালয়ের প্রবেশমুখের বেহাল সড়ক, মানববন্ধনে সংস্কারের দাবি পটুয়াখালীতে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ বোচাগঞ্জে পুসাব-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ঝালকাঠি সদর পৌরসভার সমস্যা ও সম্ভাবনা বিষয়ক নাগরিক সংলাপ অনুষ্ঠিত কালীগঞ্জ পৌরসভার প্রশিক্ষণার্থীদের মাঝে যাতায়াত ভাতা ও সনদপত্র বিতরণ পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক জোবাইয়ের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন বোচাগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত বেড়া পৌরসভায় চালু হচ্ছে ডিজিটাল কমিউনিটি ফিডব্যাক প্ল্যাটফর্ম বালু জব্দ! কিন্তু খেকোরা ধরাছোঁয়ার বাইরে মনু নদে সেচ প্রকল্পে সৃষ্ট কৃত্তিম জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি গলাচিপা থানা পুলিশ কর্তৃক গাঁজাসহ আসামী গ্রেফতার বড়লেখায় জুলাই শহীদদের স্মরণে মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি
Banner Advertisement

ফরেস্ট্রি বিভাগে মাস্টার্স কোর্সের উদ্বোধন

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Aug 6, 2026
  • সংবাদটি দেখেছেন: 75
ছবির ক্যাপশন :

মোঃ কামরুল ইসলাম,রাঙ্গামাটি সংবাদদাতা:
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স (এফইএস) বিভাগে উচ্চশিক্ষার নতুন দিগন্ত সূচিত হয়েছে। বিভাগটির মাস্টার্স কোর্সের প্রথম ব্যাচের ওরিয়েন্টেশন ও উদ্বোধনী অনুষ্ঠান  সোমবার (১৩ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-০১-এর সভাকক্ষে অনুষ্ঠিত হয়।​এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাস্টার্স কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাবিপ্রবি’র উপাচার্য (ভাইস-চ্যান্সেলর) প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী। ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. নিখিল চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ জুনাইদ কবির, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ড. মুহাম্মদ রহিম উদ্দিন এবং সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন ড. তৌহিদুল আলম।​প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী বলেন, আজকের দিনটি রাবিপ্রবি’র শিক্ষা কার্যক্রমে একটি নতুন অধ্যায়ের সূচনা। এই বিভাগের কোর্স কারিকুলাম বিশ্বের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের সাথে সামঞ্জস্য রেখে আধুনিক ও আন্তর্জাতিক মানের করা হয়েছে।
​তিনি আরও বলেন, শিক্ষার্থীরা এমন একটি চমৎকার প্রাকৃতিক ইকোসিস্টেমে অবস্থান করছে, যেখান থেকে পরিবেশ, মাটি ও পানি সম্পর্কে সরাসরি বাস্তব জ্ঞান অর্জনের সুযোগ রয়েছে। বিশেষ করে 'অ্যাডভান্সড জিআইএস এন্ড রিমোট সেন্সিং ল্যাব', 'অ্যাডভান্সড সয়েল এন্ড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট' এবং 'ক্লাইমেট চেঞ্জ এডাপ্টেশন' কোর্সগুলোর ইন-ডেপ্থ নলেজ শিক্ষার্থীদের আন্তর্জাতিক অঙ্গনে কাজ করার উপযোগী করে তুলবে। এখানকার শিক্ষার্থীরা কেবল দেশমাতৃকার সেবাই করবে না, বরং বৈশ্বিক জলবায়ু ও পরিবেশ সংকটে অনন্য অবদান রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।​অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে সহকারী অধ্যাপক ড. সুপ্রিয় চাকমা করোনাকালীন সংকটের স্মৃতিচারণ করে শিক্ষার্থীদের অভিনন্দন জানান। বিভাগের প্রভাষক ছায়েদুল আমিন কারিকুলামের ওপর একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন এবং সহযোগী অধ্যাপক ড. মোঃ আবু তালেব শিক্ষার্থীদের বিভিন্ন অর্জন তুলে ধরেন। শিক্ষার্থীদের পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন তাসনিয়া মেহেরুন।
​সংশ্লিষ্ট বিভাগ সূত্রে জানা গেছে, এফইএস বিভাগের অনার্স প্রথম ব্যাচ থেকে স্নাতক সম্পন্নকারী শিক্ষার্থীদের মধ্য থেকে মেধার ভিত্তিতে মোট ১৮ জন শিক্ষার্থী মাস্টার্স কোর্সের প্রথম ব্যাচে ভর্তি হয়েছেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগের শিক্ষার্থী সঞ্চিতা চক্রবর্তী।​এদিকে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মাস্টার্স কোর্সের এই ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণকে স্মরণীয় করে রাখতে অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করা হয়।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement