আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ভালো লেখক হতে হলে আগে ভালো পাঠক হতে হবে: সম্পাদক মোস্তফা মামুন নড়াইলে চার দলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত। শ্রীমঙ্গলে অবৈধ বালু দস্যুদের আস্তানায় হানা গফরগাঁওয়ে নয়াবাড়ি মৌজায় উপজেলা ভবন নির্মাণে দাবিতে পাঁচবাগে সমাবেশ ও মিছিল ময়মনসিংহে পুলিশের যৌথ অভিযানে সক্রিয় ছিনতাইকারী চক্রের সদস্যসহ গ্রেফতার ৪ কালিয়াকৈরে চন্দ্রা-টিকেটের নামে প্রকাশ্য ডাকাতি,দালালের রাজত্ব- ক্ষুব্ধ যাত্রীরা,দেখার মত কেউ নেই কালিয়াকৈরে সবজির বাজারগুলোতে ফের অস্থিরতা দেখা দিয়েছে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ কালিয়াকৈরে তুরাগ নদে পিকনিকের নামে নৌকায় তরুণ তরুণীর অসামাজিক কার্যকলাপে অতিষ্ঠ এলাকাবাসী পটুয়াখালী-বরিশাল মহাসড়কে বাস-মোটরসাইকেল সংঘর্ষ পর্যটকের মৃত্যু শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু কালিয়াকৈরে ইন্টারনেট লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, দুই হাত হারালেন তরুণ সোহান মাদকাসক্তি মুক্ত সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত আওয়ামী লীগের শাসনামলের ষড়যন্ত্রমূলক মামলার পাঁচ বছর: স্মৃতিচারণে সাংবাদিক আককাস সিকদার ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি
Banner Advertisement

সালথায় হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jul 31, 2026
  • সংবাদটি দেখেছেন: 81
ছবির ক্যাপশন :

মোঃ ইলিয়াছ খান (সালথা উপজেলা) ফরিদপুর:
ফরিদপুরের সালথায় লিচু বাগান মালিক আজিজুল হত্যা মামলার প্রধান আসামি বিল্লাল মুন্সী (৬৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৩ জুন)কে ভোররাতে ঢাকার সাভার থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বিল্লাল মুন্সী সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের চরবাংইল গ্রামের আবুল কালাম মুন্সীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বাবলুর রহমান খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে লিচু বাগানের মালিক আজিজুল হত্যা মামলার প্রধান আসামি বিল্লাল মুন্সীকে শনিবার ভোররাতে ঢাকার সাভার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। দুপুরে তাকে ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের বাসিন্দা আজিজুল লিচু বাগান পাহারা দেওয়ার জন্য তৈরি করা হয়  টংঘরে বসে নিয়মিত মাদক সেবন করতেন ও জোর করে লিচু পেড়ে খেতেন পাশ্ববর্তী সোনাপুর ইউনিয়নের চরবাংইল গ্রামের মোশারফ মুন্সীর ছেলে শাকিল মুন্সী ও তার সহযোগীরা। গত (১৩ মে) বিকালে তাদের মাদক সেবন ও লিচু পাড়ায় বাঁধা দেন বাগানের মালিক আজিজুলের ছেলে আকরাম মোল্যা। এতে ক্ষুব্দ হয়ে আকরামকে মারধর করেন শাকিল ও তার সহযোগীরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ভাই ফজলুল হক মোল্যা বাদী হয়ে গত ১৫ মে. সালথা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার ১৫ জনকে আসামি করা হয়। মামলার এক নাম্বার আসামি বিল্লাল মুন্সী।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement