আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শ্রীপুরে ৩ বিয়ের পর পরিবারকে বঞ্চনা, স্ত্রী-সন্তানকে পিটিয়ে যখম থানায় অভিযোগ খুলনা বিভাগীয় প্রেস ক্লাব,কালীগঞ্জ উপজেলা শাখার দ্বি-বার্ষিক কমিটি অনুমোদন গ্যাস সংকটে চরম ভোগান্তিতে চট্টগ্রাবাসী, কটিয়াদীতে ১৬৫ শতক জমি নিয়ে পাল্টা সংবাদ সম্মেলন সালথায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মনুমুখ ইউনিয়নের সাধু হাটি গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৫ কুলাউড়া পৌর বিএনপি'র কমিটি স্থগিত ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে: মির্জা ফখরুল নাকে টিপলে দুধ বের হবে পাটোয়ারীর: প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করে মুন্ডুমালায় খাবার পানির সমস্যা নীলফামারী সরকারি কলেজে ছাত্রশিবিরের চিত্রপ্রদর্শনী পরিদর্শনে এমপি মাওলানা আব্দুস সাত্তার ফলন্ত গাছ কেটে ফেলার ঘটনায় তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন বিশ্ব বাণিজ্য ও ঝুঁকি বহনকারী সমুদ্রযাত্রীদের স্মরণে পাবনায় সমুদ্রযাত্রী দিবস উদযাপিত নড়াইলে হাইট ব্যারিয়ারে ধাক্কা, নসিমন থেকে ছিটকে গরু ব্যবসায়ীর মৃত্যু
Banner Advertisement

কালের বিবর্তনে ঘোড়ায় হালচাষ,ঘণ্টায় দেড় বিঘা জমি চাষ করছেন কৃষক আছিম মিয়া

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jul 29, 2026
  • সংবাদটি দেখেছেন: 64
ছবির ক্যাপশন :

রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ 
আধুনিক কৃষিতে ট্রাক্টর ও পাওয়ার টিলারের ব্যাপক ব্যবহার হলেও এখনও ব্যতিক্রমী পদ্ধতিতে চাষাবাদ করে আলোচনায় রয়েছেন কৃষক আছিম উদ্দিন মিয়া। কালের বিবর্তনে হারিয়ে যেতে বসা ঘোড়া দিয়ে হালচাষের ঐতিহ্য ধরে রেখে তিনি নিয়মিত জমি চাষ করছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, চুঙ্গা খাতা গ্রামের আছিম উদ্দিন  মিয়া একটি ঘোড়া দিয়ে ঘণ্টায় প্রায় এক থেকে দেড় বিঘা জমি চাষ করতে সক্ষম হন। কম খরচে এবং তুলনামূলক দ্রুত জমি প্রস্তুত হওয়ায় অনেক কৃষক তার কাছে জমি চাষ করিয়ে নিচ্ছেন।
আছিম মিয়া জানান, একসময় গ্রামবাংলায় ঘোড়া ও গরু দিয়ে হালচাষ ছিল খুবই পরিচিত দৃশ্য। কিন্তু যান্ত্রিক কৃষিযন্ত্রের প্রসারের কারণে সেই চিত্র এখন প্রায় বিলুপ্ত। তবুও তিনি ঐতিহ্য ধরে রাখতে এবং জীবিকা নির্বাহের জন্য ঘোড়া দিয়ে হালচাষ করে যাচ্ছেন।
স্থানীয় কৃষকদের মতে, যেখানে কৃষিযন্ত্র সহজে প্রবেশ করতে পারে না বা স্বল্প পরিসরের জমি রয়েছে, সেখানে ঘোড়া দিয়ে হালচাষ এখনও কার্যকর। এছাড়া এতে জ্বালানি খরচও নেই, ফলে অনেক কৃষক এই পদ্ধতিকে সাশ্রয়ী বলে মনে করেন।
গ্রামবাংলার হারিয়ে যেতে বসা এই ঐতিহ্য টিকিয়ে রাখতে কৃষক আছিম মিয়ার উদ্যোগ স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছে। প্রযুক্তির এই যুগেও তার ঘোড়ার হাল যেন অতীতের কৃষি সংস্কৃতির এক জীবন্ত প্রতিচ্ছবি।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement