আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নিয়মনীতির তোয়াক্কা না করে বিসিক শিল্পনগরী'র গাছ বিক্রির অভিযোগ ঠাকুরগাঁওয়ে ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত সন্দেহে যুবক গ্রেফতার, মোবাইলে মিলল ৩৮ অ্যাপ শ্রীপুরে মসজিদ কমিটি নিয়ে বিরোধের জেরে যুবককে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে ও কুপিয়ে জখমের অভিযোগ নড়াইলে বিদ্যালয়ের প্রবেশমুখের বেহাল সড়ক, মানববন্ধনে সংস্কারের দাবি পটুয়াখালীতে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ বোচাগঞ্জে পুসাব-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ঝালকাঠি সদর পৌরসভার সমস্যা ও সম্ভাবনা বিষয়ক নাগরিক সংলাপ অনুষ্ঠিত কালীগঞ্জ পৌরসভার প্রশিক্ষণার্থীদের মাঝে যাতায়াত ভাতা ও সনদপত্র বিতরণ পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক জোবাইয়ের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন বোচাগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত বেড়া পৌরসভায় চালু হচ্ছে ডিজিটাল কমিউনিটি ফিডব্যাক প্ল্যাটফর্ম বালু জব্দ! কিন্তু খেকোরা ধরাছোঁয়ার বাইরে মনু নদে সেচ প্রকল্পে সৃষ্ট কৃত্তিম জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি গলাচিপা থানা পুলিশ কর্তৃক গাঁজাসহ আসামী গ্রেফতার বড়লেখায় জুলাই শহীদদের স্মরণে মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি
Banner Advertisement

আলীকদমে বন্যাকবলিত ৮০ পরিবারের মুখে হাসি,ত্রাণ দিল ৫৭ বিজিবি

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Aug 7, 2026
  • সংবাদটি দেখেছেন: 60
ছবির ক্যাপশন :

আজিজুল হাকিম তুহিন,জেলা সংবাদদাতা,বান্দরবান:
টানা ভারী বর্ষণ, বন্যা ও ভূমিধসের কারণে ক্ষতিগ্রস্ত বান্দরবানের আলীকদম উপজেলার বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)। ব্যাটালিয়নের উদ্যোগে উপজেলার চৈক্ষ্যং ও নয়াপাড়া ইউনিয়নের বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থানরত প্রায় ৭৫–৮০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

আলীকদম ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী, পিবিজিএমএস, পদাতিক-এর নেতৃত্বে এ ত্রাণ কার্যক্রম পরিচালিত হয়। ত্রাণ বিতরণের পাশাপাশি বন্যাকবলিত এলাকার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ, আশ্রয়কেন্দ্রে অবস্থানরত মানুষের খোঁজখবর নেওয়া এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখা হচ্ছে।

চৈক্ষ্যং ইউনিয়নের এক বন্যাদুর্গত বাসিন্দা বলেন, হঠাৎ বন্যায় আমাদের ঘরবাড়ি ও খাদ্যসংকট দেখা দেয়। এমন সময় বিজিবির দেওয়া ত্রাণ আমাদের পরিবারের জন্য অনেক সহায়ক হয়েছে। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।

নয়াপাড়া ইউনিয়নের এক আশ্রয়কেন্দ্রে থাকা নারী বলেন, কয়েকদিন ধরে পরিবার নিয়ে আশ্রয়কেন্দ্রে আছি। বিজিবির দেওয়া খাদ্যসামগ্রী পেয়ে অনেকটা স্বস্তি পেয়েছি। আমরা চাই সবাই এভাবে অসহায় মানুষের পাশে দাঁড়াক।

ত্রাণ পেয়ে বন্যাকবলিত পরিবারের সদস্যরা বিজিবির মানবিক উদ্যোগের প্রশংসা করেন।

বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তার দায়িত্ব পালনের পাশাপাশি মানবিক কর্মকাণ্ডের অংশ হিসেবে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সবসময় রয়েছে বাহিনীটি। ভবিষ্যতেও যে কোনো দুর্যোগে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement