আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ভালো লেখক হতে হলে আগে ভালো পাঠক হতে হবে: সম্পাদক মোস্তফা মামুন নড়াইলে চার দলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত। শ্রীমঙ্গলে অবৈধ বালু দস্যুদের আস্তানায় হানা গফরগাঁওয়ে নয়াবাড়ি মৌজায় উপজেলা ভবন নির্মাণে দাবিতে পাঁচবাগে সমাবেশ ও মিছিল ময়মনসিংহে পুলিশের যৌথ অভিযানে সক্রিয় ছিনতাইকারী চক্রের সদস্যসহ গ্রেফতার ৪ কালিয়াকৈরে চন্দ্রা-টিকেটের নামে প্রকাশ্য ডাকাতি,দালালের রাজত্ব- ক্ষুব্ধ যাত্রীরা,দেখার মত কেউ নেই কালিয়াকৈরে সবজির বাজারগুলোতে ফের অস্থিরতা দেখা দিয়েছে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ কালিয়াকৈরে তুরাগ নদে পিকনিকের নামে নৌকায় তরুণ তরুণীর অসামাজিক কার্যকলাপে অতিষ্ঠ এলাকাবাসী পটুয়াখালী-বরিশাল মহাসড়কে বাস-মোটরসাইকেল সংঘর্ষ পর্যটকের মৃত্যু শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু কালিয়াকৈরে ইন্টারনেট লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, দুই হাত হারালেন তরুণ সোহান মাদকাসক্তি মুক্ত সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত আওয়ামী লীগের শাসনামলের ষড়যন্ত্রমূলক মামলার পাঁচ বছর: স্মৃতিচারণে সাংবাদিক আককাস সিকদার ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি
Banner Advertisement

ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jul 31, 2026
  • সংবাদটি দেখেছেন: 32
ছবির ক্যাপশন :

রহমত আরিফ,ঠাকুরগাঁও সংবাদদাতা:
উত্তরের জেলা ঠাকুরগাঁও সদর উপজেলার হরিহরপুর গ্রামের এক অসহায় কৃষক পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি মোঃ শহিদুল ইসলাম হঠাৎ মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। ফলে তিনি স্বাভাবিক কর্মক্ষমতা হারিয়ে ফেললে মাঠের পাটসহ অন্যান্য ফসল নষ্ট হওয়ার উপক্রম হয়। এতে পরিবারটি তীব্র আর্থিক সংকট ও চরম অনিশ্চয়তার মধ্যে নিপতিত হয়।

বিষয়টি জানার পর রহিমানপুর ইউনিয়নের ভাতাভুক্ত আনসার ও ভিডিপি সদস্যরা তাৎক্ষণিকভাবে জেলা কমান্ড্যান্টকে বিষয়টি অবগত করেন। তাঁর নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে ভিডিপি দলনেত্রী মোছা. দিলরুবার নেতৃত্বে আনসার ও ভিডিপির একদল সদস্য সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এগিয়ে আসেন। তারা অসহায় কৃষক পরিবারটির জমির পরিপক্ক পাট কেটে ঘরে তুলে দেন এবং কয়েকটি জমিতে নতুন ধানের চারা রোপণ করেন।

বাহিনীর এই মানবিক উদ্যোগের ফলে পরিবারটি পুনরায় আশাবাদী হয়ে উঠেছে এবং তাদের বন্ধ হয়ে যাওয়া কৃষি কার্যক্রম সচল হয়েছে। তারা আনসার ও ভিডিপির প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে। পাশাপাশি, বিপদের দিনে অসহায় কৃষকের পাশে দাঁড়ানোর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে এলাকার সর্বস্তরের জনসাধারণ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশংসা করছেন।

মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে 'একটি সামাজিক ও মানবিক বাহিনী' হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি বাহিনীর মহাপরিচালক মহোদয়ের দায়িত্বশীল ও মানবিক বাহিনী গড়ার আহ্বানে উদ্বুদ্ধ হয়ে মাঠপর্যায়ের সদস্যরা সামাজিক কাজে অবদান রাখছেন। ফলশ্রুতিতে, জননিরাপত্তা রক্ষার পাশাপাশি এক অনন্য সামাজিক ও মানবিক বাহিনী হিসেবে সাধারণ মানুষের হৃদয়ে প্রতিষ্ঠিত হচ্ছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement