আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে: মির্জা ফখরুল নাকে টিপলে দুধ বের হবে পাটোয়ারীর: প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করে মুন্ডুমালায় খাবার পানির সমস্যা নীলফামারী সরকারি কলেজে ছাত্রশিবিরের চিত্রপ্রদর্শনী পরিদর্শনে এমপি মাওলানা আব্দুস সাত্তার ফলন্ত গাছ কেটে ফেলার ঘটনায় তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন বিশ্ব বাণিজ্য ও ঝুঁকি বহনকারী সমুদ্রযাত্রীদের স্মরণে পাবনায় সমুদ্রযাত্রী দিবস উদযাপিত নড়াইলে হাইট ব্যারিয়ারে ধাক্কা, নসিমন থেকে ছিটকে গরু ব্যবসায়ীর মৃত্যু গৌরীপুর উপজেলা ও পৌর বিনপির পরিচিতি সভায় প্রধান অতিথি প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন ফরিদপুরের মধুখালীতে ইয়াবা বিক্রির সময় দম্পতি সহ গ্রেপ্তার শ্রীপুরে প্রায় ২০কোটি টাকার ৬টি উন্নয়ন কাজের উদ্বোধন সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকী পালিত, ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় পটিয়ার আশিয়া যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেড়ায় ডিজিটাল লিটারেসি ও ই-কমার্স শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু একই পরিবারের ১১ জন্মান্ধর পাশে এমপি নাসের রহমান আনোয়ারা চায়না ইকোনমিক জোনে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
Banner Advertisement

মৌলভীবাজারে বাথরুম থেকে যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jul 27, 2026
  • সংবাদটি দেখেছেন: 70
ছবির ক্যাপশন :

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার সদর উপজেলায় একটি বাড়ির বাথরুম থেকে বস্তাবন্দি অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ই জুলাই) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ১ নং খলিলপুর ইউনিয়নের ব্রাহ্মণগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম আব্দুল আজিজ (৩২)। তিনি সিলেটের বিশ্বনাথ উপজেলার আমতৈল এলাকার বাসিন্দা এবং পেশায় একজন শুটকি ব্যবসায়ী ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, খলিলপুর ইউনিয়নের ব্রাহ্মণগ্রামের বাসিন্দা সুবাহান হাজীর বাড়ির বাথরুমে একটি বস্তাবন্দি মরদেহ পড়ে থাকতে দেখেন সংশ্লিষ্টরা। পরে বিষয়টি জানাজানি হলে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে রাত ১টার দিকে মৌলভীবাজার সদর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারের কাজ শুরু করে।

হত্যাকাণ্ডটি কীভাবে এবং কেন ঘটেছে, তা নিয়ে এখনও সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। তবে মরদেহের অবস্থা দেখে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করছেন স্থানীয়রা। শুটকি ব্যবসার কোনো অভ্যন্তরীণ বিরোধ নাকি অন্য কোনো পারিবারিক বা ব্যক্তিগত শত্রুতার জেরে এই নৃশংস ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। ঘটনার রহস্য উদঘাটন এবং এর সাথে জড়িতদের শনাক্ত করতে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এবং বিস্তারিত তদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

মরদেহ উদ্ধারের পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। এই হত্যাকাণ্ডের নেপথ্যে কী রয়েছে, তা জানতে পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে। এ বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য ও বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে বলে জানান মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল ইসলাম।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement