আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নীলফামারী সরকারি কলেজে ছাত্রশিবিরের চিত্রপ্রদর্শনী পরিদর্শনে এমপি মাওলানা আব্দুস সাত্তার ফলন্ত গাছ কেটে ফেলার ঘটনায় তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন বিশ্ব বাণিজ্য ও ঝুঁকি বহনকারী সমুদ্রযাত্রীদের স্মরণে পাবনায় সমুদ্রযাত্রী দিবস উদযাপিত নড়াইলে হাইট ব্যারিয়ারে ধাক্কা, নসিমন থেকে ছিটকে গরু ব্যবসায়ীর মৃত্যু গৌরীপুর উপজেলা ও পৌর বিনপির পরিচিতি সভায় প্রধান অতিথি প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন ফরিদপুরের মধুখালীতে ইয়াবা বিক্রির সময় দম্পতি সহ গ্রেপ্তার শ্রীপুরে প্রায় ২০কোটি টাকার ৬টি উন্নয়ন কাজের উদ্বোধন সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকী পালিত, ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় পটিয়ার আশিয়া যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেড়ায় ডিজিটাল লিটারেসি ও ই-কমার্স শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু একই পরিবারের ১১ জন্মান্ধর পাশে এমপি নাসের রহমান আনোয়ারা চায়না ইকোনমিক জোনে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী ঠাকুরগাঁওয়ে গড়েয়া-শুখানপুকুরী সড়ক প্রশস্তকরণের সম্ভাব্য স্থান পরিদর্শন সুনামগঞ্জের লালপুর গুচ্ছগ্রামে ট্যাংকির ভেতর থেকে এক শিশুর মরদেহ উদ্ধার, ৪ জন আটক শ্রীপুরে টাকা ফেরত চাওয়ায় নারীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ
Banner Advertisement

মানুষের সেবায় নিবেদিত এক তরুণ মুখ: শ্রীপুর পৌরসভায় নজর কাড়ছেন হাসান হাবিব

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jul 25, 2026
  • সংবাদটি দেখেছেন: 74
ছবির ক্যাপশন :

উসমান গনি, শ্রীপুর (গাজীপুর) 
জনকল্যাণ ও সামাজিক উন্নয়নের অঙ্গীকার নিয়ে শ্রীপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের রাজনীতি ও সমাজসেবায় এক নতুন সম্ভাবনার আলো ছড়াচ্ছেন তরুণ সমাজসেবক হাসান হাবিব। অল্প বয়স থেকেই নিজেকে সমাজের নিপীড়িত, বঞ্চিত ও অসহায় মানুষের কল্যাণে নিয়োজিত করে ইতিমধ্যে এলাকায় এক মানবিক মুখ হিসেবে পরিচিতি লাভ করেছেন তিনি।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, প্রচার-প্রচারণা কিংবা লোকচক্ষুর অন্তরালে থেকে দীর্ঘদিন ধরে নীরবে-নিভৃতে সাধারণ মানুষের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছেন হাসান হাবিব। বিপদে-আপদে গোপনে অনেকের দিকেই বাড়িয়ে দিয়েছেন সহযোগিতার হাত। কোনো প্রকার প্রচারের মোহ ছাড়াই তার এই উদারতা ও মানবিক কর্মকাণ্ডে মুগ্ধ ১ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ।
এলাকার বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছেন এই তরুণ। যুবসমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে খেলাধুলা ও সৃজনশীল কাজের পৃষ্ঠপোষকতা করার পাশাপাশি নানামুখী সেবামূলক উদ্যোগে রয়েছে তার সক্রিয় অংশগ্রহণ।
সাধারণ মানুষের এই ভালোবাসাকে পুঁজি করেই এবার বৃহত্তর পরিসরে জনসেবার স্বপ্ন দেখছেন তিনি। জনগণের সরাসরি সেবা করার দৃঢ় প্রত্যয় নিয়ে আগামী শ্রীপুর পৌরসভা নির্বাচনে ১ নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদপ্রার্থী হওয়ার সুপ্ত ইচ্ছা প্রকাশ করেছেন হাসান হাবিব।
নিজের এই নতুন পথচলা প্রসঙ্গে হাসান হাবিব ১ নং ওয়ার্ডের সকল স্তরের মানুষের প্রতি পবিত্র সালাম ও শুভেচ্ছা জানিয়েছেন। একই সাথে তিনি যেন সততা ও নিষ্ঠার সাথে সাধারণ মানুষের সেবা করে যেতে পারেন, সেজন্য সকলের কাছে দোয়া, আশীর্বাদ ও আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।
এলাকার সচেতন মহলের মতে, সমাজের ইতিবাচক পরিবর্তনের জন্য এমন সৎ, বিনয়ী ও মানবিক গুণসম্পন্ন তরুণ নেতৃত্বেরই আজ বড় প্রয়োজন। ভালো কাজের মানুষদের পাশে দাঁড়িয়ে সমাজকে এগিয়ে নেওয়ার এখনই সময়।
এলাকাবাসীর প্রত্যাশা, মহান আল্লাহ যেন হাসান হাবিবকে তার উত্তম নিয়ত পূরণ করার এবং সততার সাথে মানুষের সেবা করার তাওফিক দান করেন।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement