আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শ্রীপুরে সংরক্ষিত বন থেকে গাছ কাটার সময় হাতেনাতে আটক ২ বনচোর, আদালতে সোপর্দ রাজাবাড়ি আলরাজ মেডিকেলে মুমূর্ষ অবস্থায় থাকা নারী ও শিশুর পরিচয় শনাক্ত সঙ্গে ২০ দিনের শিশু আধুনিক ও নিরাপদ শ্রীপুর গড়তে চাই মেয়র প্রার্থী খোকন প্রধান সম্পত্তি বিক্রি ঠেকাতে চট্টগ্রামে বাবাকে হত্যা, দুই বছর পর গ্রেপ্তার ঘাতক ছেলে ও তার সহযোগী ঝিনাইদহের কালীগঞ্জে অবৈধ মাটি বাণিজ্যে নষ্ট হচ্ছে সড়ক, বাড়ছে দুর্ঘটনা ঝিনাইদহের কালীগঞ্জে অবৈধ মাটি বাণিজ্যে নষ্ট হচ্ছে সড়ক, বাড়ছে দুর্ঘটনা সৈয়দ হারুন ফাউন্ডেশনের ২০২৬-২৭ সালের আহবায়ক কমিটি ঘোষণা রায়পুরা আব্দুল্লাহপুরের একাধিক হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা স্বপন এখন বিএনপি,এলাকায় আতঙ্ক চিনাশুখানিয়ায় বাসায় চুরির অভিযোগ, স্বর্ণালংকার ও নগদ টাকা খোয়া রিকশা চালক নকির চরম অসহায় প্রসংশোনীয় ভূমিকায় কাজ করে যাচ্ছেন বিশিষ্ট সমাজ সেবক,মোঃ জাকির হোসেন সোনাপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী মোঃ ছাব্বির হোসেন মাতুব্বর মোল্লাহাটে তরুণীর মৃত্যু: আত্মহত্যা নাকি নির্যাতনের শিকার, পরিবারের অভিযোগ ‎ভোক্তার অভিযানে ৪ প্রতিষ্ঠানে ১ লক্ষ ৪০ হাজার ‎টাকা জরিমানা উপকূলীয় নারীদের নিরাপত্তা ও সক্ষমতা বৃদ্ধিতে উন্নয়ন কর্মশালা
Banner Advertisement

মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রীর জনসভা

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jun 15, 2026
  • সংবাদটি দেখেছেন: 25
ছবির ক্যাপশন :

তিমির বনিক,মৌলভীবাজার সংবাদদাতা:
রাজনগরের পরিবর্তে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রীর জনসভা, পরিদর্শনে শীর্ষ নেতারা।
আগামী ১৭ই জুন মৌলভীবাজারে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বহুল প্রতীক্ষিত জনসভার স্থান চূড়ান্ত করা হয়েছে। অনিবার্য কারণবশত পূর্বনির্ধারিত রাজনগর উপজেলার অনুষ্ঠানটি পুরোপুরি বাতিল করে এখন জেলা সদরের ঐতিহ্যবাহী মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে (গভমেন্ট স্কুল মাঠ) এই মহাসমাবেশ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মৌলভীবাজার জেলা বিএনপি'র আহ্বায়ক মোঃ ফয়জুল করিম ময়ূন গণমাধ্যমকে স্থান পরিবর্তনের এই বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন।

সরকার গঠনের পর মৌলভীবাজার জেলায় এটিই প্রধানমন্ত্রীর প্রথম সফর। এই ঐতিহাসিক জনসভা থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রান্তিক কৃষকদের ভাগ্যবদলে সরকারের অন্যতম মেগা উদ্যোগ ‘কৃষি কার্ড’ বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর হাত থেকে সরাসরি এই কৃষি কার্ড নিতে জেলার হাজার হাজার কৃষক ও সাধারণ মানুষের মাঝে এখন ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

এদিকে ভেন্যু চূড়ান্ত হওয়ার পরপরই শনিবার দুপুরে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা পরিস্থিতি স্বশরীরে পরিদর্শনে আসেন জেলা বিএনপি'র আহ্বায়ক মোঃ ফয়জুল করিম ময়ূনসহ কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ।

মাঠ পরিদর্শন শেষে জেলা বিএনপি'র আহ্বায়ক মোঃ ফয়জুল করিম ময়ূন সাংবাদিকদের বলেন, 'প্রশাসনিক ও কৌশলগত কারণে রাজনগরের ভেন্যুটি বাতিল করে জেলা সদরের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জনসভার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভেন্যু পরিবর্তন হলেও নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে উৎসাহ উদ্দীপনা আরও দ্বিগুণ হয়েছে। বিশেষ করে প্রধানমন্ত্রীর হাত থেকে কৃষকদের ‘কৃষি কার্ড’ প্রাপ্তির ঘোষণা আসায় পুরো জেলাজুড়ে আনন্দের বন্যা বইছে। ১৭ই জুনের জনসভা মৌলভীবাজারের ইতিহাসে সর্ববৃহৎ গণসমাবেশে রূপ নেবে।"

দলীয় সূত্র জানায়, জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখার পাশাপাশি প্রধানমন্ত্রী মৌলভীবাজারের সার্বিক অবকাঠামোগত উন্নয়ন, চা-শ্রমিকদের কল্যাণ এবং কৃষি খাতের আধুনিকায়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা দিতে পারেন।

আকস্মিক ভেন্যু পরিবর্তনের পর মৌলভীবাজার পৌরসভা এলাকায় এখন প্রস্তুতির তোড়জোড় তুঙ্গে। জনসভাকে সফল করতে জেলা প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিশেষ নিরাপত্তা বাহিনীর সাথে সমন্বয় করে মাঠের ভেতর ও বাইরে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলার কাজ শুরু হয়েছে। প্রিয় নেতাকে বরণ করতে তোরণ, ব্যানার ও ফেস্টুনে সেজে উঠছে পুরো মৌলভীবাজার শহর।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement