আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
এমপি নাসের রহমানকে নিয়ে এআই ব্যবহার করে অশ্লীল ভিডিও করার অভিযোগে গ্রেপ্তার-১ রাতের আঁধারে অচেনা বন্যপ্রাণীর তাণ্ডব, আতঙ্কে ৩ গ্রামের মানুষ জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম গড়তে খাল পুনরুদ্ধারে জোর দিলেন চসিক মেয়র ময়মনসিংহ রেঞ্জে নবনিযুক্ত ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা যোগদান সিলেট রেঞ্জের মধ্যে শ্রেষ্ট অফিসার সম্মাননাপত্র গ্রহন করেন দিরাই থানার ওসি মোঃ আমিনুল ইসলাম কর্ণফুলী টানেলে যান চলাচল বাড়াতে টোল কমানোর চিন্তা করছে সরকার রাঙামাটির নানিয়ারচরে ৩০০ পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ কার্যক্রমের উদ্বোধন ঝালকাঠিতে এনজিও সংস্থা এডাব এর সেমিনার অনুষ্ঠিত লংগাইরে উন্নয়নের প্রত্যয়ে জনসমাগম ,সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোহাইমিনুল ইসলাম জনির সমর্থনে পাঁচবিবি বাগজানা উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি শামীম মন্ডলকে সংবর্ধনা ডিকেএসপির নতুন কমিটি গঠন: মুন্না সভাপতি, কাদের সাধারণ সম্পাদক মনোহরদীতে কর্মরত সাংবাদিকদের পক্ষ থেকে ইউএনও এম.এ মুহাইমিন আল-জিহানকে বিদায়ী সংবর্ধনা গড়েয়া ইউনিয়ন শাখার বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের নতুন কমিটি গঠন শ্রীমঙ্গল ফুটপাতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ময়মনসিংহে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগার উদ্বোধন
Banner Advertisement

মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক, ভ্রাম্যমাণ আদালতে ৮ মাসের কারাদণ্ড

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Aug 2, 2026
  • সংবাদটি দেখেছেন: 91
ছবির ক্যাপশন :

মোঃএমরুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার
মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে নরসিংদীর মনোহরদী উপজেলার চালাকচর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৪০০ গ্রাম দেশীয় চোলাই মদসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৮ (আট) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

শনিবার সকাল আনুমানিক ১১:৩০ ঘটিকায় পরিচালিত এ অভিযানে আটক হন আমির হোসেন রতন (৫৫)। তিনি মৃত সিরাজ উদ্দিনের ছেলে। তার মাতা তাজমহল। তিনি মনোহরদী উপজেলার চালাকচর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চেঙ্গাইন গ্রামের বাসিন্দা।

আটকের পর মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

অভিযান পরিচালনার সময় মনোহরদী থানার এসআই নিঃ আল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ উপস্থিত থেকে আইনশৃঙ্খলা রক্ষা এবং অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে। মাদকমুক্ত সমাজ গঠনে আইন প্রয়োগকারী সংস্থার পাশাপাশি সর্বস্তরের জনগণের সচেতন অংশগ্রহণও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement