আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মুন্ডুমালায় খাবার পানির সমস্যা নীলফামারী সরকারি কলেজে ছাত্রশিবিরের চিত্রপ্রদর্শনী পরিদর্শনে এমপি মাওলানা আব্দুস সাত্তার ফলন্ত গাছ কেটে ফেলার ঘটনায় তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন বিশ্ব বাণিজ্য ও ঝুঁকি বহনকারী সমুদ্রযাত্রীদের স্মরণে পাবনায় সমুদ্রযাত্রী দিবস উদযাপিত নড়াইলে হাইট ব্যারিয়ারে ধাক্কা, নসিমন থেকে ছিটকে গরু ব্যবসায়ীর মৃত্যু গৌরীপুর উপজেলা ও পৌর বিনপির পরিচিতি সভায় প্রধান অতিথি প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন ফরিদপুরের মধুখালীতে ইয়াবা বিক্রির সময় দম্পতি সহ গ্রেপ্তার শ্রীপুরে প্রায় ২০কোটি টাকার ৬টি উন্নয়ন কাজের উদ্বোধন সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকী পালিত, ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় পটিয়ার আশিয়া যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেড়ায় ডিজিটাল লিটারেসি ও ই-কমার্স শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু একই পরিবারের ১১ জন্মান্ধর পাশে এমপি নাসের রহমান আনোয়ারা চায়না ইকোনমিক জোনে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী ঠাকুরগাঁওয়ে গড়েয়া-শুখানপুকুরী সড়ক প্রশস্তকরণের সম্ভাব্য স্থান পরিদর্শন সুনামগঞ্জের লালপুর গুচ্ছগ্রামে ট্যাংকির ভেতর থেকে এক শিশুর মরদেহ উদ্ধার, ৪ জন আটক
Banner Advertisement

দীর্ঘ ২০ বছরের আইনি লড়াই,নিহতের স্ত্রী, শ্বশুর-শাশুড়ীর যাবৎজীবন

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jul 27, 2026
  • সংবাদটি দেখেছেন: 60
ছবির ক্যাপশন :

আসাদুজ্জামান,জেলা সংবাদদাতা, কুড়িগ্রাম:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে কেতাব উদ্দিন নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে তার স্ত্রী, শ্বশুর-শাশুড়ি ও স্ত্রীর প্রেমিককে দোষী সাব্যস্ত করে প্রত্যেকের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে কুড়িগ্রাম জেলা জজ আদালতের অতিরিক্ত জেলা জজ জয়নাল আবেদীন এই আদেশ দেন।
সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি তারিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- নিহত কেতাব উদ্দিনের স্ত্রী নুর নাহার, শ্বশুর নুর মোহাম্মদ, শাশুড়ি ছকিনা বেগম ও স্ত্রীর প্রেমিক আব্দুল গফুর। রায় ঘোষণার সময় আসামিরা প্রত্যেকে আদালতে উপস্থিত ছিলেন। আদালত সাজা পরোয়ানা মূলে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
হত্যাকাণ্ডের শিকার কেতাব উদ্দিন জেলার ফুলবাড়ী উপজেলার চর গোরকমন্ডল গ্রামের আলী মুদ্দিনের ছেলে। ২০০৬ সালে তাকে শ্বশুরবাড়িতে দাওয়াতের কথা বলে ডেকে নিয়ে হত্যা করা হয় বলে মামলা সূত্রে জানা গেছে।
মামলা সূত্রে জানা গেছে, কেতাব উদ্দিনের স্ত্রী নুর নাহারের সঙ্গে আব্দুল গফুরের প্রেমের সম্পর্কের জেরে বিবাদ চলে আসছিল। এর মধ্যে ২০০৬ সালের ১৮ এপ্রিল রাতে আসামি নুর নাহার তার স্বামীকে দাওয়াতের কথা বলে একই গ্রামে বাবার বাড়িতে নিয়ে যান। পরিকল্পনা অনুযায়ী প্রেমিক আব্দুল গফুর ও অন্য আসামিরা যোগসাজশে কেতাব উদ্দিনকে পিটিয়ে এবং শ্বাসরোধে হত্যা করে। কেতাবের লাশ তাদের বাড়ির কাছে একটি জমিতে ফেলে রাখে। এ ঘটনায় নিহত কেতাবের বাবা বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে ফুলবাড়ী থানায় মামলা করেন। দীর্ঘ ২০ বছর আইনি লড়াই শেষে মঙ্গলবার আদালত নিহতের স্ত্রী ও শ্বশুর-শাশুড়িসহ চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। অপর আসামিদের খালাস প্রদান করেন।
মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন- অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তারিকুর রহমান।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement