আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শ্রীপুরে ৩ বিয়ের পর পরিবারকে বঞ্চনা, স্ত্রী-সন্তানকে পিটিয়ে যখম থানায় অভিযোগ খুলনা বিভাগীয় প্রেস ক্লাব,কালীগঞ্জ উপজেলা শাখার দ্বি-বার্ষিক কমিটি অনুমোদন গ্যাস সংকটে চরম ভোগান্তিতে চট্টগ্রাবাসী, কটিয়াদীতে ১৬৫ শতক জমি নিয়ে পাল্টা সংবাদ সম্মেলন সালথায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মনুমুখ ইউনিয়নের সাধু হাটি গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৫ কুলাউড়া পৌর বিএনপি'র কমিটি স্থগিত ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে: মির্জা ফখরুল নাকে টিপলে দুধ বের হবে পাটোয়ারীর: প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করে মুন্ডুমালায় খাবার পানির সমস্যা নীলফামারী সরকারি কলেজে ছাত্রশিবিরের চিত্রপ্রদর্শনী পরিদর্শনে এমপি মাওলানা আব্দুস সাত্তার ফলন্ত গাছ কেটে ফেলার ঘটনায় তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন বিশ্ব বাণিজ্য ও ঝুঁকি বহনকারী সমুদ্রযাত্রীদের স্মরণে পাবনায় সমুদ্রযাত্রী দিবস উদযাপিত নড়াইলে হাইট ব্যারিয়ারে ধাক্কা, নসিমন থেকে ছিটকে গরু ব্যবসায়ীর মৃত্যু
Banner Advertisement

কুলাউড়া পৌরসভার বাজেট ঘোষণা

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jul 29, 2026
  • সংবাদটি দেখেছেন: 63
ছবির ক্যাপশন :

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরের সংশোধিত ও ২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। এবার  ৯৮ কোটি ২৮ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়। ৬ই জুলাই (সোমবার) বিকেলে পৌরসভা মিলনায়তনে সুধীজন ও সাংবাদিকদের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ও কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার সানজিদা আক্তার।

বাজেট ঘোষণাকালে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন- সাবেক কাউন্সিলার জয়নাল আবেদীন বাচ্চু, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য্য, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তানজিমুল হাই রাফি, পৌর নির্বাহী কর্মকর্তা শরদিন্দু রায়, নির্বাহী প্রকৌশলী মো. সহিদুল ইসলাম, সহকারী প্রকৌশলী কামরুল হাসান, হিসাবরক্ষণ কর্মকর্তা হিরেন্দ্র চন্দ্র পাল, হিসাবরক্ষক (অতিরিক্ত দায়িত্ব) মো. তাজুল ইসলাম প্রমুখ।

এবারের বাজেটে উল্লেখযোগ্য আয়ের মধ্যে উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ৯০ কোটি ৪৩ লাখ ৪০ হাজার ৬৪২ টাকা, রাজস্ব খাতে মোট আয় ধরা হয়েছে ৬ কোটি ১১ লাখ ৪০ হাজার ৬৪২ টাকা। অন্যদিকে উল্লেখযোগ্য ব্যয়ের মধ্যে উন্নয়নমূলক খাতে ৯২ কোটি ৪৩ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। এছাড়াও রাজস্ব খাতে ব্যয় ধরা হয়েছে ৫ কোটি ৯৫ লাখ টাকা। 

পৌর প্রশাসক সানজিদা আক্তার বলেন, এবার রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন করা হবে। পৌর ভোগান্তি লাগবে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো। তিনি উন্নয়ন কর্মকান্ডসহ পৌরসভা পরিচালনায় সকল স্থরের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement