আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত ওসমানীনগরে সরকারি রাস্তা প্রতিবন্ধকতার পায়তারার অভিযোগ জুলাই গণভোট ও সংস্কার কার্যকরের দাবিতে বেড়ায় জামায়াতের গণমিছিল চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ, চাকরি হারালেন সাড়ে ৪ হাজার শ্রমিক ভালো লেখক হতে হলে আগে ভালো পাঠক হতে হবে: সম্পাদক মোস্তফা মামুন নড়াইলে চার দলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত। শ্রীমঙ্গলে অবৈধ বালু দস্যুদের আস্তানায় হানা গফরগাঁওয়ে নয়াবাড়ি মৌজায় উপজেলা ভবন নির্মাণে দাবিতে পাঁচবাগে সমাবেশ ও মিছিল ময়মনসিংহে পুলিশের যৌথ অভিযানে সক্রিয় ছিনতাইকারী চক্রের সদস্যসহ গ্রেফতার ৪ কালিয়াকৈরে চন্দ্রা-টিকেটের নামে প্রকাশ্য ডাকাতি,দালালের রাজত্ব- ক্ষুব্ধ যাত্রীরা,দেখার মত কেউ নেই কালিয়াকৈরে সবজির বাজারগুলোতে ফের অস্থিরতা দেখা দিয়েছে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ কালিয়াকৈরে তুরাগ নদে পিকনিকের নামে নৌকায় তরুণ তরুণীর অসামাজিক কার্যকলাপে অতিষ্ঠ এলাকাবাসী পটুয়াখালী-বরিশাল মহাসড়কে বাস-মোটরসাইকেল সংঘর্ষ পর্যটকের মৃত্যু শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু
Banner Advertisement

‎শার্শায় ৪৯ বিজিবির অভিযানে ১১ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক ‎

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Aug 1, 2026
  • সংবাদটি দেখেছেন: 138
ছবির ক্যাপশন :

‎সেলিম রেজা তাজ,স্টাফ রিপোর্টারঃ
‎যশোর সীমান্তে অভিযান চালিয়ে অবৈধ চোরাচালানী মালামাল আটক করেছে ৪৯ বিজিবি। 
‎মঙ্গলবার (১৭ জুন) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বিশেষ টহলদল, বেনাপোল বিওপি, আমাড়াখালী চেকপোস্ট এবং বেনাপোল আইসিপি’র সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৫৫টি শাড়ি, ১০৩টি বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী, ২২৪টি যৌন উত্তেজক ট্যাবলেট, ০৩টি ভারতীয় তৈরি পোশাক, ১৫৭৭টি বিভিন্ন প্রকার চকলেট, ৩.৫ কেজি কিসমিস, ৪২ প্যাকেট ফুসকা, ৭ কেজি জিরা এবং ৫১৪টি ভারতীয় কসমেটিক্স সামগ্রী আটক করে।
‎বিজিবি জানায়,আটককৃত মালামালের মূল্য ১১,১৩,৩০৫/- (এগারো লক্ষ তেরো হাজার তিনশত পাঁচ) টাকা। 
‎এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement