আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আত্রাইয়ের পাঁচুপুর ইউনিয়নে নির্বাচনী হাওয়া চেয়ারম্যান পদে গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু ওসমানীনগরে দক্ষিণ গোয়ালাবাজারে জনতার তৎপরতায় দেশীয় অস্ত্র সহ আটক ৩ শ্রীমঙ্গলে বিশ্ব মাতৃদুগ্ধ দিবস পালিত ময়মনসিংহে উৎসবমুখর পরিবেশে 'ক্লিন ময়মনসিংহ' কর্মসূচি পালিত আমি আপনাদের অভিযোগ শুনতে আসিনি, শুনাতে এসেছি: গাজীপুরে এসপি কুলাউড়ায় দুই কারবারি ইয়াবাসহ ডিবির জালে ‎প্রকৃত অপরাধীকে আড়াল করতেই শাহজালাল সবুজের নামে মিথ্যা অপপ্রচার পাঁচবিবিতে মেয়র প্রার্থী শামীম হোসেন মন্ডলের নির্বাচনী সভা অনুষ্ঠিত কদমতলীতে এতিম পরিবারের জমি দখলের অভিযোগ লোহাগড়ায় স্ত্রীকে হাতুড়ি দিয়ে আঘাতের অভিযোগ, ঢামেকে মৃত্যু স্বামী থানায় আত্মসমর্পণ হাবিলাসদ্বীপে গাউসিয়া কমিটির অভিষেক ও স্মরণসভা অনুষ্ঠিত চা শ্রমিকদের নির্বাচন বানচালে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি চট্টগ্রামে গ্যাসের তীব্র সংকট, রান্না বন্ধ বহু ঘরে রেস্তোরাঁর খাবারের ওপর নির্ভরশীল নগরবাসী স্ত্রীর স্বীকৃতির দাবিতে বিষের বোতল হাতে স্বামীর বাড়ির সামনে তরুণীর অনশন মধুপুরে পাগলা কুকুরের কামড়ে গবাদি পশু সহ আহত ৩ জন
Banner Advertisement

পঞ্চগড়ে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Aug 1, 2026
  • সংবাদটি দেখেছেন: 69
ছবির ক্যাপশন :

আনিসুর রহমান মানিক,পঞ্চগড় জেলা সংবাদদাতা: 
সামাজিক নিরাপত্তা, মানবিক সহায়তা ও জনসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে পঞ্চগড়ে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। 

বুধবার (১৭ জুন) পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড থেকে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির। 

উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন, প্রধানমন্ত্রী তারেক রহমান।

তেঁতুলিয়া উপজেলা বিএনপি ও  উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে বাস্তবায়িত এ কর্মসূচির মাধ্যমে অসহায়, নিম্নআয়ের ও সুবিধাবঞ্চিত পরিবারগুলোর কাছে সরকারি ও মানবিক সহায়তা আরও কার্যকরভাবে পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

এসময় পঞ্চগড় জেলা প্রশাসক শুকরিয়া পারভিন, পঞ্চগড় পুলিশ সুপার আবুঁ সাইম,তেঁতুলিয়া উপজেলা প্রশাসন, পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম খাচ্চু, যুগ্ম আহ্বায়ক এম এ মজিদ, পঞ্চগড় জেলা জজ কোর্টের পিপি নাজমুল ইসলাম কাজল, তেঁতুলিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহিন, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন রঞ্জু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনিরুজ্জামান মানিকসহ যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ফ্যামিলি কার্ড’ কার্যক্রম কেবল সহায়তা প্রদানেই সীমাবদ্ধ নয়; এটি জনকল্যাণ, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মানবিক রাষ্ট্রব্যবস্থা গঠনের একটি বাস্তবধর্মী উদ্যোগ। 
এর মাধ্যমে প্রকৃত সুবিধাভোগী পরিবারগুলোকে সুনির্দিষ্ট তথ্যভিত্তিক সেবার আওতায় এনে তাদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে।  পঞ্চগড়ে সামাজিক সুরক্ষা কার্যক্রমকে আরও শক্তিশালী করার পাশাপাশি জনসেবামূলক কর্মকাণ্ডে নতুন দিগন্ত উন্মোচন করবে।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement