আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নিয়মনীতির তোয়াক্কা না করে বিসিক শিল্পনগরী'র গাছ বিক্রির অভিযোগ ঠাকুরগাঁওয়ে ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত সন্দেহে যুবক গ্রেফতার, মোবাইলে মিলল ৩৮ অ্যাপ শ্রীপুরে মসজিদ কমিটি নিয়ে বিরোধের জেরে যুবককে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে ও কুপিয়ে জখমের অভিযোগ নড়াইলে বিদ্যালয়ের প্রবেশমুখের বেহাল সড়ক, মানববন্ধনে সংস্কারের দাবি পটুয়াখালীতে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ বোচাগঞ্জে পুসাব-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ঝালকাঠি সদর পৌরসভার সমস্যা ও সম্ভাবনা বিষয়ক নাগরিক সংলাপ অনুষ্ঠিত কালীগঞ্জ পৌরসভার প্রশিক্ষণার্থীদের মাঝে যাতায়াত ভাতা ও সনদপত্র বিতরণ পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক জোবাইয়ের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন বোচাগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত বেড়া পৌরসভায় চালু হচ্ছে ডিজিটাল কমিউনিটি ফিডব্যাক প্ল্যাটফর্ম বালু জব্দ! কিন্তু খেকোরা ধরাছোঁয়ার বাইরে মনু নদে সেচ প্রকল্পে সৃষ্ট কৃত্তিম জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি গলাচিপা থানা পুলিশ কর্তৃক গাঁজাসহ আসামী গ্রেফতার বড়লেখায় জুলাই শহীদদের স্মরণে মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি
Banner Advertisement

ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের প্রতিবাদ জানালেন প্রধান শিক্ষক মুকুল

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Aug 8, 2026
  • সংবাদটি দেখেছেন: 74
ছবির ক্যাপশন :

সাতক্ষীরা সংবাদদাতা:
সাতক্ষীরা সদর উপজেলার বল্লী মো. মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ কে এম আজহারুজ্জামান মুকুল তাকে জড়িয়ে প্রকাশিত একটি সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন।

সোমবার (২২ জুন) গণমাধ্যমে পাঠানো এক প্রতিবাদলিপিতে তিনি বলেন, বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেনকে অবরুদ্ধ করে গালিগালাজ ও জীবননাশের হুমকি” শিরোনামে যে সংবাদ প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

প্রতিবাদলিপিতে তিনি উল্লেখ করেন, বল্লী মো. মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক প্রতিনিধি মনোনয়নকে কেন্দ্র করে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন বিদ্যালয় পরিদর্শনে আসেন। এ সময় বিদ্যালয়ে বিধি অনুযায়ী আলোচনা ও দাপ্তরিক কার্যক্রম সম্পন্ন হয়। তবে সংবাদে উল্লেখিত অবরুদ্ধ করা, গালিগালাজ বা জীবননাশের হুমকি দেওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি বলে তিনি দাবি করেন।

এ কে এম আজহারুজ্জামান মুকুল বলেন, “বিদ্যালয়ের সুষ্ঠু শিক্ষার পরিবেশ ব্যাহত করা এবং আমার সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার হীন উদ্দেশ্যে একটি স্বার্থান্বেষী মহল সম্পূর্ণ কাল্পনিক তথ্য প্রচার করেছে।”

তিনি সংশ্লিষ্ট সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের প্রতি বিভ্রান্তিকর ও ভিত্তিহীন সংবাদে কান না দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে দায়িত্বশীল সাংবাদিকতার নীতি অনুসরণ করে প্রকৃত ঘটনা যাচাই-বাছাই করে প্রকাশিত সংবাদটি অবিলম্বে প্রত্যাহার অথবা সংশোধনের দাবি জানান।

প্রতিবাদলিপিতে তিনি আরও বলেন, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে এবং ব্যক্তি ও প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করে। তাই সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সংশ্লিষ্ট সকলের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেন তিনি।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement