আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নীলফামারী সরকারি কলেজে ছাত্রশিবিরের চিত্রপ্রদর্শনী পরিদর্শনে এমপি মাওলানা আব্দুস সাত্তার ফলন্ত গাছ কেটে ফেলার ঘটনায় তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন বিশ্ব বাণিজ্য ও ঝুঁকি বহনকারী সমুদ্রযাত্রীদের স্মরণে পাবনায় সমুদ্রযাত্রী দিবস উদযাপিত নড়াইলে হাইট ব্যারিয়ারে ধাক্কা, নসিমন থেকে ছিটকে গরু ব্যবসায়ীর মৃত্যু গৌরীপুর উপজেলা ও পৌর বিনপির পরিচিতি সভায় প্রধান অতিথি প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন ফরিদপুরের মধুখালীতে ইয়াবা বিক্রির সময় দম্পতি সহ গ্রেপ্তার শ্রীপুরে প্রায় ২০কোটি টাকার ৬টি উন্নয়ন কাজের উদ্বোধন সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকী পালিত, ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় পটিয়ার আশিয়া যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেড়ায় ডিজিটাল লিটারেসি ও ই-কমার্স শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু একই পরিবারের ১১ জন্মান্ধর পাশে এমপি নাসের রহমান আনোয়ারা চায়না ইকোনমিক জোনে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী ঠাকুরগাঁওয়ে গড়েয়া-শুখানপুকুরী সড়ক প্রশস্তকরণের সম্ভাব্য স্থান পরিদর্শন সুনামগঞ্জের লালপুর গুচ্ছগ্রামে ট্যাংকির ভেতর থেকে এক শিশুর মরদেহ উদ্ধার, ৪ জন আটক শ্রীপুরে টাকা ফেরত চাওয়ায় নারীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ
Banner Advertisement

ধর্মান্ধ’ মন্তব্যের অভিযোগে উত্তাল সাতক্ষীরা: আলেম সমাজের বিক্ষোভ

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jul 27, 2026
  • সংবাদটি দেখেছেন: 68
ছবির ক্যাপশন :

মোঃ হাফিজুল ইসলাম,সাতক্ষীরা:
সাতক্ষীরাবাসীকে ‘ধর্মান্ধ’ আখ্যায়িত করার অভিযোগে জেলা প্রশাসক কাউসার আজিজের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আলেম সমাজ। 
শুক্রবার (২৬ জুন) বিকেলে ইমাম পরিষদ ও বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি শহরের নিউ মার্কেট এলাকা থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে জেলার বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক আলেম-ওলামা, মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, জেলা প্রশাসকের কথিত মন্তব্য সাতক্ষীরাবাসীর ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। তারা অবিলম্বে ওই বক্তব্য প্রত্যাহার, প্রকাশ্যে দুঃখ প্রকাশ এবং যথাযথ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পাশাপাশি ২৪ ঘণ্টার মধ্যে দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারিও দেন।

সমাবেশে বক্তব্য দেন মাওলানা ওসমান গনি, মাওলানা আব্দুস সবুর, মাওলানা রুস্তম আলী তৌহিদী, মাওলানা তারিকুল ইসলাম, মাওলানা জিয়াউর রহমানসহ অন্যান্য আলেম-ওলামা।

উল্লেখ্য, জেলা প্রশাসকের একটি বক্তব্যকে কেন্দ্র করে গত কয়েক দিন ধরে সাতক্ষীরায় বিভিন্ন ধর্মীয় সংগঠন ধারাবাহিকভাবে প্রতিবাদ কর্মসূচি পালন করছে। 

অন্যদিকে জেলা প্রশাসকের বক্তব্য বিকৃতভাবে প্রচার করা হয়েছে বলেও একটি পক্ষ দাবি করেছে। জেলা প্রশাসকের পক্ষ থেকে এ অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement