আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নিয়মনীতির তোয়াক্কা না করে বিসিক শিল্পনগরী'র গাছ বিক্রির অভিযোগ ঠাকুরগাঁওয়ে ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত সন্দেহে যুবক গ্রেফতার, মোবাইলে মিলল ৩৮ অ্যাপ শ্রীপুরে মসজিদ কমিটি নিয়ে বিরোধের জেরে যুবককে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে ও কুপিয়ে জখমের অভিযোগ নড়াইলে বিদ্যালয়ের প্রবেশমুখের বেহাল সড়ক, মানববন্ধনে সংস্কারের দাবি পটুয়াখালীতে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ বোচাগঞ্জে পুসাব-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ঝালকাঠি সদর পৌরসভার সমস্যা ও সম্ভাবনা বিষয়ক নাগরিক সংলাপ অনুষ্ঠিত কালীগঞ্জ পৌরসভার প্রশিক্ষণার্থীদের মাঝে যাতায়াত ভাতা ও সনদপত্র বিতরণ পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক জোবাইয়ের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন বোচাগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত বেড়া পৌরসভায় চালু হচ্ছে ডিজিটাল কমিউনিটি ফিডব্যাক প্ল্যাটফর্ম বালু জব্দ! কিন্তু খেকোরা ধরাছোঁয়ার বাইরে মনু নদে সেচ প্রকল্পে সৃষ্ট কৃত্তিম জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি গলাচিপা থানা পুলিশ কর্তৃক গাঁজাসহ আসামী গ্রেফতার বড়লেখায় জুলাই শহীদদের স্মরণে মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি
Banner Advertisement

মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের চিকিৎসা ব্যয়ে দিশেহারা পরিবার

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Aug 6, 2026
  • সংবাদটি দেখেছেন: 61
ছবির ক্যাপশন :

মীরসরাই, চট্টগ্রাম সংবাদদাতা:
চট্টগ্রামের মীরসরাই উপজেলার শিল্পাঞ্চল এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক যুবকের চিকিৎসা ব্যয় বহন করতে হিমশিম খাচ্ছে তাঁর পরিবার। আহত যুবকের নাম সিদ্দিকুর রহমান (৩৫)।
পরিবার সূত্রে জানা গেছে, গত ২৯ মে ২০২৬, শুক্রবার রাত আনুমানিক ৯টার দিকে মীরসরাই থানার শিল্প জোনের সিপি এলাকায় একটি ড্রাম ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন সিদ্দিকুর রহমান। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলার মস্তাননগর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
এরপর থেকে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দীর্ঘ প্রায় এক মাস ধরে চিকিৎসা চললেও এখনো পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি। এদিকে চিকিৎসা, ওষুধ ও অন্যান্য আনুষঙ্গিক ব্যয় মেটাতে গিয়ে আর্থিক সংকটে পড়েছে তাঁর পরিবার।
সিদ্দিকুর রহমানের বাবা মো. আবু তাহের পেশায় একজন মসজিদের মুয়াজ্জিন। সীমিত আয়ে সংসার পরিচালনার পাশাপাশি ছেলের ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন করা তাঁর পক্ষে ক্রমেই কঠিন হয়ে পড়ছে বলে পরিবার জানিয়েছে।
আহত সিদ্দিকুর রহমানের বাড়ি চট্টগ্রামের মীরসরাই উপজেলার ৫ নম্বর ওচমানপুর ইউনিয়নের পূর্ব বাঁশখালী এলাকার আজমপুর গ্রামের আবুল বশর মাস্টার বাড়িতে।
পরিবারের সদস্যরা জানান, সিদ্দিকুর রহমানের চিকিৎসা অব্যাহত রাখতে সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি ও মানবিক সংগঠনগুলোর সহযোগিতা প্রয়োজন। তাঁরা তাঁর দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement