আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
টেকনাফ পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন আটক, বিপুল মাদক জব্দ ‎বিজিবির অভিযানে শুল্ক ফাঁকির ৩ কোটি টাকার মালামাল ও ট্রাকসহ আটক-৩ সালথায় নাশকতা প্রতিরোধে থানা পুলিশের ব্যাপক মহড়া ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের প্রতিবাদ জানালেন প্রধান শিক্ষক মুকুল ফরিদপুরে সেনা মোতায়েন আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে এক সপ্তাহ মাঠে থাকবে ১২৫ সদস্য কালিয়াকৈরে কাবিটা ও কাবিখার ২ কোটি ৫৬ লাখ টাকার চেক বিতরণ কুড়িগ্রামে বাংলা মদের কারখানার সন্ধান,অভিযানে মদ তৈরির সরঞ্জাম সহ আটক ১ জন সালথায় খাল পুনঃখনন প্রকল্পের কাজ পরিদর্শন করেন জেলা প্রশাসক সেন্টমার্টিনের পশ্চিমে ৩২ কোটি টাকার অবৈধ কারেন্ট জালসহ ৬ চোরাচালানকারী আটক মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জনসেবা ও রাজনৈতিক অভিজ্ঞতায় গোসিংগার চেয়ারম্যান পদে আলোচনায় মোঃ শামসুদ্দিন শিকদার সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন করলেন ছাত্রশিবির সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম শ্রীপুরে জমি কেনা নিয়ে ব্যবসায়ীকে পিটিয়ে পা ভেঙে দেওয়ার অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ববি শিক্ষার্থী সুজয়ের ‎বিরুদ্ধে নারী নিপীড়নের অভিযোগ,শিক্ষার্থীদের বিক্ষোভ ও শাস্তি দাবি ঠাকুরগাঁওয়ে ৫৫ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
Banner Advertisement

টেকনাফ পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন আটক, বিপুল মাদক জব্দ

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jun 22, 2026
  • সংবাদটি দেখেছেন: 20
ছবির ক্যাপশন :

জামাল উদ্দীন কক্সবাজার জেলা সংবাদদাতা:
কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ইয়াবাসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে একটি সিএনজি ও একটি প্রাইভেট কার থেকে মোট ১০ হাজারের বেশি ইয়াবা জব্দ করা হয়।
সূত্র জানায়, ২২ জুন ২০২৬ সকালে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) শীলখালী অস্থায়ী চেকপোস্টে বিশেষ অভিযান পরিচালনা করে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি সিএনজি তল্লাশি করা হয়। এ সময় যাত্রী মোঃ রাশেদ (১৯), পিতা আলী আহমদ, বাহারছড়া, টেকনাফকে আটক করা হয়। তার কাছ থেকে ৩৮৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অপরদিকে একই দিনে হোয়াইক্যং চেকপোস্টে বিজিবির নিয়মিত তল্লাশি ও ডগ স্কোয়াড “হেনরী” (নারকোটিক্স) এর সহায়তায় টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেট কার আটক করা হয়। তল্লাশিতে গাড়ির চালক আহসানুল করিম (২৭), পিতা জাকির হোসেন, শফিরবিল, উখিয়াকে আটক করা হয়। তার কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম (জি) জানান, জব্দকৃত ইয়াবা, যানবাহনসহ আটক দুইজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement