আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সালথায় খাল পুনঃখনন প্রকল্পের কাজ পরিদর্শন করেন জেলা প্রশাসক সেন্টমার্টিনের পশ্চিমে ৩২ কোটি টাকার অবৈধ কারেন্ট জালসহ ৬ চোরাচালানকারী আটক মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জনসেবা ও রাজনৈতিক অভিজ্ঞতায় গোসিংগার চেয়ারম্যান পদে আলোচনায় মোঃ শামসুদ্দিন শিকদার সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন করলেন ছাত্রশিবির সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম শ্রীপুরে জমি কেনা নিয়ে ব্যবসায়ীকে পিটিয়ে পা ভেঙে দেওয়ার অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ববি শিক্ষার্থী সুজয়ের ‎বিরুদ্ধে নারী নিপীড়নের অভিযোগ,শিক্ষার্থীদের বিক্ষোভ ও শাস্তি দাবি ঠাকুরগাঁওয়ে ৫৫ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার একটি প্রজন্মকে তৈরী করতে পারলে বাংলাদেশ এগিয়ে যাবে,শিক্ষামন্ত্রী মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের চিকিৎসা ব্যয়ে দিশেহারা পরিবার মৌলভীবাজারে ভারতীয় পন্য জব্দ,গ্রেপ্তার ৮ চাকরিতে পুনর্বহাল সহ ১০ দফা দাবীতে চট্টগ্রামে পাঁচ ব্যাংকের চাকরিচ্যুতদের মানববন্ধন,স্মারকলিপি কালীগঞ্জের শিশু তাবাসসুম ধর্ষন ও হত্যা মামলা আসামীর ফাঁসির আদেশ ও জরিমানা নড়াইলে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা মৌলভীবাজারে আসছেন নাসিরউদ্দীন পাটোয়ারী ও সারজিস আলম
Banner Advertisement

ঠাকুরগাঁওয়ে ৫৫ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jun 22, 2026
  • সংবাদটি দেখেছেন: 30
ছবির ক্যাপশন :

নিজস্ব সংবাদদাতা:
ঠাকুরগাঁও, ২২ জুন: গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৫৫ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ৫ হাজার ৫৪০ টাকা এবং দুটি মোবাইল ফোনসহ এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২২ জুন) পুলিশ সুপারের দিকনির্দেশনায় ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) এটিএম গোলাম রসুলের নেতৃত্বে ঠাকুরগাঁও সদর থানাধীন পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের জমিদারপাড়া গ্রামের রিভারভিউ উচ্চ বিদ্যালয়ের উত্তর পাশে বাইপাস গেট সংলগ্ন টিউবওয়েলের পার এলাকা থেকে ভারতী রানী ভদ্র ওরফে বিথী রহমান (৩০) নামে ওই নারীকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত ভারতী রানী ভদ্রের স্বামী মোস্তাফিজুর রহমান বাবু। তিনি শংকর ভদ্র ও লক্ষ্মী রানী ভদ্রের মেয়ে এবং ঠাকুরগাঁও সদর উপজেলার জমিদারপাড়া এলাকার বাসিন্দা।
অভিযানকালে তার কাছ থেকে ৫৫ পিস ইয়াবা, মাদক বিক্রির ৫ হাজার ৫৪০ টাকা এবং মাদক ব্যবসায় ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
ডিবির ওসি এটিএম গোলাম রসুল জানান, গ্রেপ্তারকৃত ওই নারী দীর্ঘদিন ধরে এলাকার ছোট-বড় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে ইয়াবা সরবরাহ করে আসছিলেন, যা এলাকার সামাজিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছিল। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানা গেছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement