আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফরিদপুরে সেনা মোতায়েন আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে এক সপ্তাহ মাঠে থাকবে ১২৫ সদস্য কালিয়াকৈরে কাবিটা ও কাবিখার ২ কোটি ৫৬ লাখ টাকার চেক বিতরণ কুড়িগ্রামে বাংলা মদের কারখানার সন্ধান,অভিযানে মদ তৈরির সরঞ্জাম সহ আটক ১ জন সালথায় খাল পুনঃখনন প্রকল্পের কাজ পরিদর্শন করেন জেলা প্রশাসক সেন্টমার্টিনের পশ্চিমে ৩২ কোটি টাকার অবৈধ কারেন্ট জালসহ ৬ চোরাচালানকারী আটক মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জনসেবা ও রাজনৈতিক অভিজ্ঞতায় গোসিংগার চেয়ারম্যান পদে আলোচনায় মোঃ শামসুদ্দিন শিকদার সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন করলেন ছাত্রশিবির সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম শ্রীপুরে জমি কেনা নিয়ে ব্যবসায়ীকে পিটিয়ে পা ভেঙে দেওয়ার অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ববি শিক্ষার্থী সুজয়ের ‎বিরুদ্ধে নারী নিপীড়নের অভিযোগ,শিক্ষার্থীদের বিক্ষোভ ও শাস্তি দাবি ঠাকুরগাঁওয়ে ৫৫ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার একটি প্রজন্মকে তৈরী করতে পারলে বাংলাদেশ এগিয়ে যাবে,শিক্ষামন্ত্রী মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের চিকিৎসা ব্যয়ে দিশেহারা পরিবার মৌলভীবাজারে ভারতীয় পন্য জব্দ,গ্রেপ্তার ৮ চাকরিতে পুনর্বহাল সহ ১০ দফা দাবীতে চট্টগ্রামে পাঁচ ব্যাংকের চাকরিচ্যুতদের মানববন্ধন,স্মারকলিপি
Banner Advertisement

ফরিদপুরে সেনা মোতায়েন আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে এক সপ্তাহ মাঠে থাকবে ১২৫ সদস্য

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jun 22, 2026
  • সংবাদটি দেখেছেন: 3
ছবির ক্যাপশন :

মোঃ ইলিয়াছ খান ফরিদপুর জেলা সংবাদদাতা:
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী কে কে কেন্দ্র করে সম্ভাব্য আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ফরিদপুরের সেনাবাহিনী মোতায়ন করা হয়েছে। 

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সোমবার (২২ জুন) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে সেনাবাহিনী একটি দল ফরিদপুর শহরে প্রবেশ করে দায়িত্ব গ্রহণ করেন। 
জানা গেছে, লেফটেন্যান্ট কর্নেল ইমরান হোসেনের থেকে ১৫ আরই ব্যাটেলিয়ানের ১২৫ জন সেনাসদস্য ফরিদপুরে মোতায়েন করা হয়েছে। তারা এক সপ্তাহ ধরে মাঠে থেকে স্থানীয় প্রশাসন, পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করবে। 
সংশ্লিষ্ট সূত্রে জানায়, ২৩ শে জুন কে কেন্দ্র করে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকারের পক্ষ থেকে ছয়টি জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেয়া হয়। এর অংশ হিসেবে ফরিদপুরে ও সেনা মোতায়েন কার্যক্রম করা হয়েছে। 

জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সম্মিতা সাহা জানান, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। 
তিনি আরো বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী, ইন এইড টু সিভিল পাওয়ার, এর আওতায় এক সপ্তাহের জন্য এ সেনা মোতায়েন করা হয়েছে। এ সময় সেনাবাহিনী বেসামরিক প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনে সহায়তা প্রদান করবে।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement