আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নীলফামারী সরকারি কলেজে ছাত্রশিবিরের চিত্রপ্রদর্শনী পরিদর্শনে এমপি মাওলানা আব্দুস সাত্তার ফলন্ত গাছ কেটে ফেলার ঘটনায় তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন বিশ্ব বাণিজ্য ও ঝুঁকি বহনকারী সমুদ্রযাত্রীদের স্মরণে পাবনায় সমুদ্রযাত্রী দিবস উদযাপিত নড়াইলে হাইট ব্যারিয়ারে ধাক্কা, নসিমন থেকে ছিটকে গরু ব্যবসায়ীর মৃত্যু গৌরীপুর উপজেলা ও পৌর বিনপির পরিচিতি সভায় প্রধান অতিথি প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন ফরিদপুরের মধুখালীতে ইয়াবা বিক্রির সময় দম্পতি সহ গ্রেপ্তার শ্রীপুরে প্রায় ২০কোটি টাকার ৬টি উন্নয়ন কাজের উদ্বোধন সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকী পালিত, ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় পটিয়ার আশিয়া যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেড়ায় ডিজিটাল লিটারেসি ও ই-কমার্স শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু একই পরিবারের ১১ জন্মান্ধর পাশে এমপি নাসের রহমান আনোয়ারা চায়না ইকোনমিক জোনে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী ঠাকুরগাঁওয়ে গড়েয়া-শুখানপুকুরী সড়ক প্রশস্তকরণের সম্ভাব্য স্থান পরিদর্শন সুনামগঞ্জের লালপুর গুচ্ছগ্রামে ট্যাংকির ভেতর থেকে এক শিশুর মরদেহ উদ্ধার, ৪ জন আটক শ্রীপুরে টাকা ফেরত চাওয়ায় নারীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ
Banner Advertisement

বরমী ইউনিয়নে অতিরিক্ত লোডশেডিংয়ের প্রতিবাদে মানববন্ধন, ডিজিএমের অপসারণ দাবি

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jul 27, 2026
  • সংবাদটি দেখেছেন: 139
ছবির ক্যাপশন :

এম.মুনসুরুল ইসলাম মাসুম শ্রীপুর (গাজীপুর)
গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নে দীর্ঘদিনের অতিরিক্ত লোডশেডিং ও প্রতিরাতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ না থাকার প্রতিবাদে বরমী বাজারের জনতার মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে স্থানীয় বাসিন্দারা বিদ্যুৎ বিভাগের দায়িত্বপ্রাপ্ত ডিজিএমের বিরুদ্ধে অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ তুলে তাঁর অপসারণের দাবি জানান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাজীপুর জেলা তাঁতীদলের সদস্য সচিব ও রফিকরাজু ক্যাডেট একাডেমি বরমী বাজার শাখার প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ আল-আমিন আকন্দ, ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মইনুল ইসলাম এবং ১, ২ ও ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মোছা. মনোয়ারা বেগম।
মানববন্ধনে সভাপতিত্ব করেন শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ শাহজাহান ফকির। তিনি বলেন, “বরমী ইউনিয়নের মানুষ চরম দুর্ভোগের মধ্যে রয়েছে। দিনের পর দিন অতিরিক্ত লোডশেডিংয়ের কারণে মানুষ স্বাভাবিক জীবনযাপন করতে পারছে না। রাতের বেলায় বিদ্যুৎ না থাকায় শিশু-কিশোরদের পড়াশোনা ব্যাহত হচ্ছে এবং ঘুমের সমস্যায় ভুগছে। এই তীব্র গরমে মানুষ অসহনীয় কষ্টে দিন পার করছে।”
তিনি আরও অভিযোগ করেন, “বরমী এলাকার বিদ্যুৎ সংযোগ বন্ধ রেখে অন্য এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। এ ধরনের বৈষম্যমূলক আচরণ বন্ধ করতে হবে এবং দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট ডিজিএমের অপসারণ করতে হবে।”
মানববন্ধন থেকে বক্তারা দ্রুত বিদ্যুৎ পরিস্থিতির উন্নয়ন, লোডশেডিং কমানো এবং জনদুর্ভোগ নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। স্থানীয় বাসিন্দারা দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেন।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement