Logo
প্রিন্টের তারিখ: 22 June 2026 | প্রকাশের তারিখ: Jun 22, 2026

সংবাদ শিরোনাম : টেকনাফ পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন আটক, বিপুল মাদক জব্দ

টেকনাফ পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন আটক, বিপুল মাদক জব্দ
জামাল উদ্দীন কক্সবাজার জেলা সংবাদদাতা:
কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ইয়াবাসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে একটি সিএনজি ও একটি প্রাইভেট কার থেকে মোট ১০ হাজারের বেশি ইয়াবা জব্দ করা হয়।
সূত্র জানায়, ২২ জুন ২০২৬ সকালে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) শীলখালী অস্থায়ী চেকপোস্টে বিশেষ অভিযান পরিচালনা করে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি সিএনজি তল্লাশি করা হয়। এ সময় যাত্রী মোঃ রাশেদ (১৯), পিতা আলী আহমদ, বাহারছড়া, টেকনাফকে আটক করা হয়। তার কাছ থেকে ৩৮৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অপরদিকে একই দিনে হোয়াইক্যং চেকপোস্টে বিজিবির নিয়মিত তল্লাশি ও ডগ স্কোয়াড “হেনরী” (নারকোটিক্স) এর সহায়তায় টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেট কার আটক করা হয়। তল্লাশিতে গাড়ির চালক আহসানুল করিম (২৭), পিতা জাকির হোসেন, শফিরবিল, উখিয়াকে আটক করা হয়। তার কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম (জি) জানান, জব্দকৃত ইয়াবা, যানবাহনসহ আটক দুইজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারীঃ নির‌পেক্ষ দর্পণ
সকল কারিগরি সহায়তায়ঃ ক্রিয়েটিভ ডিজাইন
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF