আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফরিদপুরে সেনা মোতায়েন আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে এক সপ্তাহ মাঠে থাকবে ১২৫ সদস্য কালিয়াকৈরে কাবিটা ও কাবিখার ২ কোটি ৫৬ লাখ টাকার চেক বিতরণ কুড়িগ্রামে বাংলা মদের কারখানার সন্ধান,অভিযানে মদ তৈরির সরঞ্জাম সহ আটক ১ জন সালথায় খাল পুনঃখনন প্রকল্পের কাজ পরিদর্শন করেন জেলা প্রশাসক সেন্টমার্টিনের পশ্চিমে ৩২ কোটি টাকার অবৈধ কারেন্ট জালসহ ৬ চোরাচালানকারী আটক মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জনসেবা ও রাজনৈতিক অভিজ্ঞতায় গোসিংগার চেয়ারম্যান পদে আলোচনায় মোঃ শামসুদ্দিন শিকদার সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন করলেন ছাত্রশিবির সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম শ্রীপুরে জমি কেনা নিয়ে ব্যবসায়ীকে পিটিয়ে পা ভেঙে দেওয়ার অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ববি শিক্ষার্থী সুজয়ের ‎বিরুদ্ধে নারী নিপীড়নের অভিযোগ,শিক্ষার্থীদের বিক্ষোভ ও শাস্তি দাবি ঠাকুরগাঁওয়ে ৫৫ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার একটি প্রজন্মকে তৈরী করতে পারলে বাংলাদেশ এগিয়ে যাবে,শিক্ষামন্ত্রী মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের চিকিৎসা ব্যয়ে দিশেহারা পরিবার মৌলভীবাজারে ভারতীয় পন্য জব্দ,গ্রেপ্তার ৮ চাকরিতে পুনর্বহাল সহ ১০ দফা দাবীতে চট্টগ্রামে পাঁচ ব্যাংকের চাকরিচ্যুতদের মানববন্ধন,স্মারকলিপি
Banner Advertisement

সালথায় খাল পুনঃখনন প্রকল্পের কাজ পরিদর্শন করেন জেলা প্রশাসক

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jun 22, 2026
  • সংবাদটি দেখেছেন: 24
ছবির ক্যাপশন :

মোঃ ইলিয়াছ খান,ফরিদপুর জেলা সংবাদদাতা:
ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের চলমান খাল পুনঃখনন প্রকল্পের পরিদর্শন করে কাজের অগ্রগতি ও গুণগত মানে সন্তোষ প্রকাশ করেছেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম। তিনি প্রকল্পের প্রশংসা করার পাশাপাশি খালের দুই পাড়ে ফেলা মাটি সংরক্ষণে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন ও খাল পাড়ে কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করেন। আজ সোমবার (২২ জুন) দুপুরে জেলা প্রশাসক আটঘর ইউনিয়নের বিল থেকে সেনহাটি পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার দীর্ঘ খাল পুনঃ খননের প্রকল্প এলাকা সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি প্রকল্পের বিভিন্ন অংশ ঘুরে ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে কাজের অগ্রগতি ও বাস্তবায়ন পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য নেন।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক মাজহারুল ইসলাম বলেন, খাল পুনঃ খননের সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন কর্মসূচি। এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সেচব্যবস্থা উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, পানি নিষ্কাশনের সক্ষমতা বৃদ্ধি এবং কৃষি উৎপাদন বাড়বে। এর ইতিবাচক প্রভাব দেশের অর্থনীতি ও জিডিপি প্রবৃদ্ধিতে ও পড়বে।
তিনি আরো বলেন, জেলা ও উপজেলা প্রশাসন নিয়মিতভাবে প্রকল্পটির তদারকি করছে। সরেজমিনে এসে দেখা গেছে, প্রকল্পের কাজ অত্যন্ত সুন্দর ও মানসম্মত ভাবে এগিয়ে চলেছে। তবে খালের দুই পাড়ে ফেলা মাটি এখনো নরম থাকায় ভারী বর্ষণে তা ধসে খালে পড়ার আশঙ্কা রয়েছে। তাই মাটি সংরক্ষণে প্রয়োজনে ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে এ ধরনের খাল পুনঃ খননের কার্যক্রম কৃষি, সেচব্যবস্থা ও গ্রামীন অর্থনীতিকে আরও গতিশীল করবে। সরকারের উন্নয়ন কার্যক্রমের সুফল মানুষের দোরগোড়ায় পৌঁছায় দিতে প্রশাসনের তদারকি ও মনিটরিং অব্যাহত থাকবে। 
এ সময় উপস্থিত ছিলেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও দবীর উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবিরসহ সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

পরিদর্শন শেষে জেলা প্রশাসক সালতা উপজেলা পরিষদ হলরুমে ফজিলা উন্নয়ন তহবিলের আওতায় দুস্থ ও অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন। পাশাপাশি উপজেলার চলমান উন্নয়ন কর্মকান্ডও পরিদর্শন করেন।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement