আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফরিদপুরে সেনা মোতায়েন আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে এক সপ্তাহ মাঠে থাকবে ১২৫ সদস্য কালিয়াকৈরে কাবিটা ও কাবিখার ২ কোটি ৫৬ লাখ টাকার চেক বিতরণ কুড়িগ্রামে বাংলা মদের কারখানার সন্ধান,অভিযানে মদ তৈরির সরঞ্জাম সহ আটক ১ জন সালথায় খাল পুনঃখনন প্রকল্পের কাজ পরিদর্শন করেন জেলা প্রশাসক সেন্টমার্টিনের পশ্চিমে ৩২ কোটি টাকার অবৈধ কারেন্ট জালসহ ৬ চোরাচালানকারী আটক মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জনসেবা ও রাজনৈতিক অভিজ্ঞতায় গোসিংগার চেয়ারম্যান পদে আলোচনায় মোঃ শামসুদ্দিন শিকদার সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন করলেন ছাত্রশিবির সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম শ্রীপুরে জমি কেনা নিয়ে ব্যবসায়ীকে পিটিয়ে পা ভেঙে দেওয়ার অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ববি শিক্ষার্থী সুজয়ের ‎বিরুদ্ধে নারী নিপীড়নের অভিযোগ,শিক্ষার্থীদের বিক্ষোভ ও শাস্তি দাবি ঠাকুরগাঁওয়ে ৫৫ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার একটি প্রজন্মকে তৈরী করতে পারলে বাংলাদেশ এগিয়ে যাবে,শিক্ষামন্ত্রী মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের চিকিৎসা ব্যয়ে দিশেহারা পরিবার মৌলভীবাজারে ভারতীয় পন্য জব্দ,গ্রেপ্তার ৮ চাকরিতে পুনর্বহাল সহ ১০ দফা দাবীতে চট্টগ্রামে পাঁচ ব্যাংকের চাকরিচ্যুতদের মানববন্ধন,স্মারকলিপি
Banner Advertisement

শ্রীপুরে জমি কেনা নিয়ে ব্যবসায়ীকে পিটিয়ে পা ভেঙে দেওয়ার অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jun 22, 2026
  • সংবাদটি দেখেছেন: 26
ছবির ক্যাপশন :

এম.মুনসুরুল ইসলাম মাসুম,শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা:
গাজীপুরের শ্রীপুর উপজেলার বেড়াইদেরচালা এলাকায় জমি কেনা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক ব্যবসায়ীকে মারধর করে পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে ও অভিযুক্তদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২০ জুন) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে বেড়াইদেরচালা এলাকায় এ ঘটনা ঘটে। হামলার শিকার ব্যবসায়ী আলা আমিন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগী ও স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে জমি কেনা নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে অভিযুক্তরা আলা আমিনের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় তার একটি পা ভেঙে যায় বলে অভিযোগ করা হয়েছে।
ঘটনার পর এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। হামলার প্রতিবাদে ও জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্থানীয়রা বিক্ষোভ মিছিল করেন এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
হামলার ঘটনায় অভিযুক্ত হিসেবে বেড়াইদেরচালা এলাকার মোসলেম উদ্দিনের দুই ছেলে খাইরুল ইসলাম ও আতিকুল ইসলাম, আতিকুল ইসলামের স্ত্রী মোছা. পারুল আক্তার এবং রনির স্ত্রী আফরোজা আক্তারের নাম উল্লেখ করা হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে খাইরুল ইসলাম বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমি কাউকে মারধর করিনি।”
এ বিষয়ে শ্রীপুর থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে পুলিশ জানায়, ঘটনাটি নিয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় সচেতন মহল ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement