আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‎যশোরে ৩১পিস স্বর্ণেরবার ও প্রাইভেটকারসহ আটক-২ পূর্বধলা উপজেলার গোহালাকান্দা ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন অতিরিক্ত সচিব সুরাইয়া আক্তার জাহান বাঘায় বিদ্যুত স্পৃষ্টে যুবক নিহত কুলাউড়ায় ইউপি সদস্য লোকমান গ্রেপ্তার বুড়িচংয়ে কিশোর কণ্ঠ পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ‎গফরগাঁওয়ে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ টেকনাফ হ্নীলার নাটমুড়া পাড়ার আইয়ুব ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবাসহ চট্টগ্রামে আটক কুতুবদিয়ার পশ্চিমে গভীর সমুদ্রে ভাসতে থাকা ফিশিং বোট উদ্ধার, জীবিত ফিরলেন ৪ জেলে পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযান, ৮০০ কেজি চিনি ও ট্রাক জব্দ,আটক ২ পঞ্চগড়ে মাদকদ্রব্য অভিযানে আটক ৪ আসামিকে হ্যান্ডকাপসহ ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে গাইবান্ধার ঘটনায় জলঢাকায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয়ের নতুন সভাপতি প্রকৌশলী মোহাম্মদ আবু তাহের এর দায়িত্ব গ্রহণ পঞ্চগড়ে দুই শিক্ষা প্রতিষ্ঠানে ৪ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, প্রতিবন্ধীদের হুইলচেয়ার বিতরণ সরকারি চাউল চুরির মামলা ১০ বছরের কারাদণ্ড,আসামি পলাতক
Banner Advertisement

পঞ্চগড়ে দুই শিক্ষা প্রতিষ্ঠানে ৪ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, প্রতিবন্ধীদের হুইলচেয়ার বিতরণ

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jun 20, 2026
  • সংবাদটি দেখেছেন: 7
ছবির ক্যাপশন :

আনিসুর রহমান মানিক,পঞ্চগড় সংবাদদাতা:
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার দুইটি শিক্ষা প্রতিষ্ঠানে দুটি ৪ তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন এবং হুইল চেয়ার বিতরণ করা হয়। শুক্রবার (১৯জুন) বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক ভাবে এই কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন পঞ্চগড় ১ আসনের সাংসদ ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির এমপি। 

এ সময় আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার রিপা মনি দেবী, উপজেলা বিএনপির সভাপতি এ জেড এম বজলুর রহমান জাহেদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলাল, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী ইব্রাহিম হোসেন, সাংগঠনিক সম্পাদক ও বড়দাপ উচ্চ বিদ্যালয়ের সভাপতি বদিউজ্জামান মানিক, বিএম কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন। 

পঞ্চগড় জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে আটোয়ারী উপজেলার বড়দাপ আদর্শ উচ্চ বিদ্যালয় ১ কোটি ২৫ লক্ষ ও আটোয়ারী টেকনিক্যাল বিজনেস মেনজমেন্ট বিএম কলেজে ১ কোটি ২৬ লক্ষ টাকা ব্যয়ে ২ টি ৪ তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। মোট ২ কোটি ৫১ লক্ষ ব্যয়ে লালমনিরহাটের মেসার্স এসএস এন্টার প্রাইজ নামের প্রতিষ্ঠানটি এই কাজ সম্পন্ন করবেন বলে জানান শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। 
এ সময় জেলা ও উপজেলার দলীয় নেতাকর্মীগন সহ স্থানীয় সুশিল সমাজের লোকজন উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১৮ জন প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন তিনি। 

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement