আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ডেমরা-যাত্রাবাড়ী এলিভেটেড এক্সপ্রেসওয়েতে সড়কবাতি না জ্বলায় বাড়ছে ঝুঁকি আপনাদের অধিকার আদায়ে নির্বাচনে অংশ নিতে চাই: নাসিম মোড়ল আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রিজার্ভ বনভূমিতে গাছ কেটে বন ভূমি দখলের প্রয়াস গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে জামায়াতের গণমিছিল শ্রীমঙ্গল ও কমলগঞ্জ রেলস্টেশন পরিদর্শনে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী হানিট্র্যাপ চক্রের মূলহোতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাউফলে মানববন্ধন ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে হাওরে নৌকা ডুবে ৪জন নিখোঁজ,১ জনের লাশ উদ্ধার। চট্টগ্রাম মেট্রোপলিটন মাস্টারপ্ল্যানে যুক্ত হচ্ছে নতুন পাঁচ উপজেলা পাঁচবিবিতে অসহায় দরিদ্র মহিলাদের মাঝে এসডিএসের উদ্যোগে গরু বিতরণ পাবনার বেড়ায় ইয়াবা ব্যবসায়ী ও চিহ্নিত মাদক ডিলার আমিনের ১ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত ওসমানীনগরে সরকারি রাস্তা প্রতিবন্ধকতার পায়তারার অভিযোগ জুলাই গণভোট ও সংস্কার কার্যকরের দাবিতে বেড়ায় জামায়াতের গণমিছিল চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ, চাকরি হারালেন সাড়ে ৪ হাজার শ্রমিক ভালো লেখক হতে হলে আগে ভালো পাঠক হতে হবে: সম্পাদক মোস্তফা মামুন
Banner Advertisement

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ৯ লাখ ১০ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Aug 1, 2026
  • সংবাদটি দেখেছেন: 88
ছবির ক্যাপশন :

মোঃ হাফিজুল ইসলাম :
সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৯ লাখ ১০ হাজার টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানি মালামাল জব্দ করেছে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)।

মঙ্গলবার (২ জুন ২০২৬) সাতক্ষীরা ব্যাটালিয়নের অধীনস্থ কালিয়ানী, মাদরা ও হিজলদী বিওপি এবং বাঁকাল চেকপোস্টের টহলদল পৃথক অভিযান চালিয়ে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, ওয়ান টাইম প্লেট ও ভারতীয় ঔষধ আটক করে।

বিজিবি সূত্র জানায়, কালিয়ানী বিওপির একটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ৭/৬৫ এস সংলগ্ন নীলকুঠি এলাকা থেকে ১ লাখ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে। মাদরা বিওপির সদস্যরা সীমান্ত পিলার ১৩/৩ এস এলাকার শ্মশানঘাট থেকে ২০ হাজার টাকা মূল্যের ওয়ান টাইম প্লেট আটক করেন।

অপরদিকে, হিজলদী বিওপির বিশেষ দল বড়ালী এলাকা থেকে ৭ লাখ ২০ হাজার টাকা মূল্যের মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে। এছাড়া বাঁকাল চেকপোস্টের সদস্যরা সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর হাটখোলা এলাকা থেকে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করেন।

বিজিবি জানায়, জব্দকৃত মালামালের মোট মূল্য ৯ লাখ ১০ হাজার টাকা। চোরাকারবারিরা শুল্ককর ফাঁকি দিয়ে এসব পণ্য অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচার করছিল।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান, ওএসপি, পিএসসি বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। চোরাচালান রোধের মাধ্যমে দেশের রাজস্ব সুরক্ষা এবং স্থানীয় শিল্পের বিকাশে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement