আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে: মির্জা ফখরুল নাকে টিপলে দুধ বের হবে পাটোয়ারীর: প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করে মুন্ডুমালায় খাবার পানির সমস্যা নীলফামারী সরকারি কলেজে ছাত্রশিবিরের চিত্রপ্রদর্শনী পরিদর্শনে এমপি মাওলানা আব্দুস সাত্তার ফলন্ত গাছ কেটে ফেলার ঘটনায় তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন বিশ্ব বাণিজ্য ও ঝুঁকি বহনকারী সমুদ্রযাত্রীদের স্মরণে পাবনায় সমুদ্রযাত্রী দিবস উদযাপিত নড়াইলে হাইট ব্যারিয়ারে ধাক্কা, নসিমন থেকে ছিটকে গরু ব্যবসায়ীর মৃত্যু গৌরীপুর উপজেলা ও পৌর বিনপির পরিচিতি সভায় প্রধান অতিথি প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন ফরিদপুরের মধুখালীতে ইয়াবা বিক্রির সময় দম্পতি সহ গ্রেপ্তার শ্রীপুরে প্রায় ২০কোটি টাকার ৬টি উন্নয়ন কাজের উদ্বোধন সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকী পালিত, ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় পটিয়ার আশিয়া যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেড়ায় ডিজিটাল লিটারেসি ও ই-কমার্স শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু একই পরিবারের ১১ জন্মান্ধর পাশে এমপি নাসের রহমান আনোয়ারা চায়না ইকোনমিক জোনে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
Banner Advertisement

নরসিংদীর এসপির সাথে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jul 28, 2026
  • সংবাদটি দেখেছেন: 75
ছবির ক্যাপশন :

নরসিংদী সংবাদদাতা:
নরসিংদীর পুলিশ সুপার (এসপি) মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক মহোদয়ের সাথে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন নরসিংদী সদর প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
​আজ (১ জুন) পুলিশ সুপারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী সদর প্রেসক্লাবের সভাপতি ও এশিয়ান টিভির জেলা প্রতিনিধি (অপরাধ কণ্ঠ) মাসুদ রানা বাবুল, বিজয় টিভির জেলা প্রতিনিধি আফরোজা মিনা, সিএন বাংলা টিভির জেলা প্রতিনিধি কামাল সরকার, চ্যানেল ওয়ানের জেলা প্রতিনিধি আজিজুল সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ 
এবং ডিআই-১ (জেলা গোয়েন্দা শাখা) কাশিফ সানোয়ার,
​সাক্ষাৎকালে পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক সদর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। তিনি সাফ জানিয়ে দেন, নরসিংদীতে কোনো ধরনের সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের সাথে আপস করা হবে না। এসব অপরাধের বিরুদ্ধে জেলা পুলিশ 'জিরো টলারেন্স' নীতিতে কাজ করে যাচ্ছে।
​পাশাপাশি জেলার সার্বিক উন্নয়ন ও আইনশৃঙ্খলা রক্ষায় গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করে পুলিশ সুপার বলেন, "সাংবাদিকরা সমাজের দর্পণ। সমাজ থেকে অপরাধ দূর করতে বস্তুনিষ্ঠ সংবাদের কোনো বিকল্প নেই।" তিনি উপস্থিত সাংবাদিকদের সবসময় সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার আহ্বান জানান।
​সদর প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দও জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে পুলিশ প্রশাসনকে তথ্য দিয়ে বস্তুনিষ্ঠ সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement