আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ডেমরা-যাত্রাবাড়ী এলিভেটেড এক্সপ্রেসওয়েতে সড়কবাতি না জ্বলায় বাড়ছে ঝুঁকি আপনাদের অধিকার আদায়ে নির্বাচনে অংশ নিতে চাই: নাসিম মোড়ল আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রিজার্ভ বনভূমিতে গাছ কেটে বন ভূমি দখলের প্রয়াস গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে জামায়াতের গণমিছিল শ্রীমঙ্গল ও কমলগঞ্জ রেলস্টেশন পরিদর্শনে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী হানিট্র্যাপ চক্রের মূলহোতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাউফলে মানববন্ধন ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে হাওরে নৌকা ডুবে ৪জন নিখোঁজ,১ জনের লাশ উদ্ধার। চট্টগ্রাম মেট্রোপলিটন মাস্টারপ্ল্যানে যুক্ত হচ্ছে নতুন পাঁচ উপজেলা পাঁচবিবিতে অসহায় দরিদ্র মহিলাদের মাঝে এসডিএসের উদ্যোগে গরু বিতরণ পাবনার বেড়ায় ইয়াবা ব্যবসায়ী ও চিহ্নিত মাদক ডিলার আমিনের ১ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত ওসমানীনগরে সরকারি রাস্তা প্রতিবন্ধকতার পায়তারার অভিযোগ জুলাই গণভোট ও সংস্কার কার্যকরের দাবিতে বেড়ায় জামায়াতের গণমিছিল চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ, চাকরি হারালেন সাড়ে ৪ হাজার শ্রমিক ভালো লেখক হতে হলে আগে ভালো পাঠক হতে হবে: সম্পাদক মোস্তফা মামুন
Banner Advertisement

পাবনার বেড়ায় ইয়াবা ব্যবসায়ী ও চিহ্নিত মাদক ডিলার আমিনের ১ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Aug 1, 2026
  • সংবাদটি দেখেছেন: 15
ছবির ক্যাপশন :

আবুজর গিফারী, পাবনা সংবাদদাতা:
পাবনার বেড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী ও মাদক ডিলার মো. আমিন হোসেন খান (৩৫)-কে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
​শনিবার (১ আগস্ট) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খানের নেতৃত্বে বেড়া পৌরসভার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
​উপজেলা প্রশাসন ও আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বেড়া মডেল থানা পুলিশকে সঙ্গে নিয়ে এই অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে পৌরসভার এলাকা বরশিলা গ্রামের চকপাড়া এলাকায় কালুর বাড়ির পাশে নিজ বসতবাড়িতে ইয়াবা সেবনরত অবস্থায় হাতেনাতে ধরা হয় সোহরাব খানের ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. আমিন হোসেন খানকে। এখানে উল্লেখ্য যে, তার নামে বেড়া থানায় আগেও ৮টি মাদক মামলা আছে।

পরবর্তীতে পরিচালিত ভ্রাম্যমাণ মোবাইল কোর্টে (মামলা নং-৩০২/২৬) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ (১)-এর ১৬ ধারায় দোষী সাব্যস্ত করে তাকে ১ (এক) বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ (একশত) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
স্থানীয়দের তথ্যমতে, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকের কারবার পরিচালনা করে আসছিলেন। আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে তাকে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
​অভিযান পরিচালনাকালে বেড়া মডেল থানার সাব-ইন্সপেক্টর (এসআই) আলী আজম ও এসআই আলতাফ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল সার্বিক সহযোগিতা প্রদান করে।
​অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান জানান, মাদকের বিরুদ্ধে সরকারের 'জিরো টলারেন্স' নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা ও সমাজকে মাদকমুক্ত করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।
​বেড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নয়ন কুমার সরকার জানান, বেড়া থানাধীন এলাকাকে পুরোপুরি মাদকমুক্ত করতে এই লড়াই চালিয়ে যাওয়া হবে। তিনি বেড়া থানাধীন প্রতিটি ইউনিয়নকে মাদকমুক্ত করতে সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতা কামনা করেন।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement