আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শ্রীপুরে ৩ বিয়ের পর পরিবারকে বঞ্চনা, স্ত্রী-সন্তানকে পিটিয়ে যখম থানায় অভিযোগ খুলনা বিভাগীয় প্রেস ক্লাব,কালীগঞ্জ উপজেলা শাখার দ্বি-বার্ষিক কমিটি অনুমোদন গ্যাস সংকটে চরম ভোগান্তিতে চট্টগ্রাবাসী, কটিয়াদীতে ১৬৫ শতক জমি নিয়ে পাল্টা সংবাদ সম্মেলন সালথায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মনুমুখ ইউনিয়নের সাধু হাটি গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৫ কুলাউড়া পৌর বিএনপি'র কমিটি স্থগিত ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে: মির্জা ফখরুল নাকে টিপলে দুধ বের হবে পাটোয়ারীর: প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করে মুন্ডুমালায় খাবার পানির সমস্যা নীলফামারী সরকারি কলেজে ছাত্রশিবিরের চিত্রপ্রদর্শনী পরিদর্শনে এমপি মাওলানা আব্দুস সাত্তার ফলন্ত গাছ কেটে ফেলার ঘটনায় তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন বিশ্ব বাণিজ্য ও ঝুঁকি বহনকারী সমুদ্রযাত্রীদের স্মরণে পাবনায় সমুদ্রযাত্রী দিবস উদযাপিত নড়াইলে হাইট ব্যারিয়ারে ধাক্কা, নসিমন থেকে ছিটকে গরু ব্যবসায়ীর মৃত্যু
Banner Advertisement

লাল সবুজ যুব ও ক্রিয়া সমাজ কল্যানের উদ্যোগে পোনা মাছ অবমুক্তকরণ

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jul 24, 2026
  • সংবাদটি দেখেছেন: 84
ছবির ক্যাপশন :

উসমান গনি, শ্রীপুর গাজীপুর
স্থানীয় জলাশয়ে দেশীয় প্রজাতির মাছের বংশবৃদ্ধি, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং গ্রামীণ জনগোষ্ঠীর পুষ্টির চাহিদা মেটানোর লক্ষ্যে গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নে এক প্রশংসনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। আজ ৩১ মে (রবিবার) 'লাল সবুজ যুব ও ক্রিয়া সমাজ কল্যাণ পরিষদ'-এর উদ্যোগে বাপ্তা ঈদগাহ পুকুরে উৎসবমুখর পরিবেশে সর্বমোট ৭০০ কেজি দেশীয় প্রজাতির বিভিন্ন পোনা মাছ অবমুক্তকরণের মাধ্যমে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

পোনা মাছ অবমুক্তকরণ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাওরাইদ ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি স্বপন মাহমুদ। অনুষ্ঠানটি সফলভাবে পরিচালনা করেন লাল সবুজ যুব ও এরিয়া সমাজ কল্যাণ পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুলাইমান সজিব। এ সময় উপস্থিত সুধীজন যুবকদের এই সামাজিক ও পরিবেশবান্ধব উদ্যোগকে সাধুবাদ জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও সংগঠক হিসেবে আরও উপস্থিত ছিলেন:
লাল সবুজ যুব ও  ক্রিয়া সমাজ কল্যাণ পরিষদের সদস্য রুমান আহমেদ 
লাল সবুজ যুব ও  ক্রিয়া সমাজ কল্যাণ পরিষদের সদস্য হাবিব

স্থানীয় সমাজের বিভিন্ন স্তরের গণ্যমান্য প্রতিনিধিবৃন্দ ও সাধারণ এলাকাবাসী।
সভাপতির বক্তব্যে স্বপন মাহমুদ বলেন, "আমাদের অসচেতনতার কারণে আজ দেশীয় প্রজাতির সুস্বাদু মাছগুলো বিলুপ্তির পথে। যুব সমাজের এই উদ্যোগ নদী-নালা ও বদ্ধ জলাশয়ে আবার দেশীয় মাছের সুদিন ফিরিয়ে আনতে সাহায্য করবে।" ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুলাইমান সজিব জানান, কেবল মাছ অবমুক্ত করাই শেষ কথা নয়; এই মাছগুলো যাতে কেউ অবৈধ কারেন্ট জাল বা বিষ প্রয়োগে শিকার করতে না পারে, সেজন্য সংগঠনের সদস্যরা স্থানীয় সমাজকে সাথে নিয়ে নিয়মিত তদারকি ও রক্ষণাবেক্ষণ করবে।

 এই সময় এলাকাবাসী বলেন, বাপ্তা ঈদগাহ পুকুরে বিপুল পরিমাণ পোনা মাছ ছাড়ার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা জানান, যুবকদের এমন ইতিবাচক কর্মকাণ্ড গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করার পাশাপাশি তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সমাজ গঠনে উদ্বুদ্ধ করবে। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ এবং মৎস্য সম্পদের সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement