আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ডেমরা-যাত্রাবাড়ী এলিভেটেড এক্সপ্রেসওয়েতে সড়কবাতি না জ্বলায় বাড়ছে ঝুঁকি আপনাদের অধিকার আদায়ে নির্বাচনে অংশ নিতে চাই: নাসিম মোড়ল আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রিজার্ভ বনভূমিতে গাছ কেটে বন ভূমি দখলের প্রয়াস গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে জামায়াতের গণমিছিল শ্রীমঙ্গল ও কমলগঞ্জ রেলস্টেশন পরিদর্শনে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী হানিট্র্যাপ চক্রের মূলহোতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাউফলে মানববন্ধন ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে হাওরে নৌকা ডুবে ৪জন নিখোঁজ,১ জনের লাশ উদ্ধার। চট্টগ্রাম মেট্রোপলিটন মাস্টারপ্ল্যানে যুক্ত হচ্ছে নতুন পাঁচ উপজেলা পাঁচবিবিতে অসহায় দরিদ্র মহিলাদের মাঝে এসডিএসের উদ্যোগে গরু বিতরণ পাবনার বেড়ায় ইয়াবা ব্যবসায়ী ও চিহ্নিত মাদক ডিলার আমিনের ১ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত ওসমানীনগরে সরকারি রাস্তা প্রতিবন্ধকতার পায়তারার অভিযোগ জুলাই গণভোট ও সংস্কার কার্যকরের দাবিতে বেড়ায় জামায়াতের গণমিছিল চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ, চাকরি হারালেন সাড়ে ৪ হাজার শ্রমিক ভালো লেখক হতে হলে আগে ভালো পাঠক হতে হবে: সম্পাদক মোস্তফা মামুন
Banner Advertisement

পাঁচবিবিতে অসহায় দরিদ্র মহিলাদের মাঝে এসডিএসের উদ্যোগে গরু বিতরণ

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Aug 1, 2026
  • সংবাদটি দেখেছেন: 14
ছবির ক্যাপশন :

জয়পুরহাট জেলা সংবাদদাতা:
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত নারীদের আত্মকর্মসংস্থান এবং জীবনমান উন্নয়নের লক্ষ্যে গরু বিতরণ করা হয়েছে।
শনিবার (১ আগস্ট) বিকেলে পাঁচবিবির বটতলী (লতিহাটি) এলাকায় এসডিএসের প্রধান কার্যালয়ে সমাজসেবা অধিদপ্তরের অর্থায়নে এবং সোস্যাল ডেভেলপমেন্ট সার্ভিস (এসডিএস)-এর বাস্তবায়নে "বৈশ্বিক মহামারীর প্রেক্ষাপটে জেলার প্রান্তিক কৃষক, প্রতিবন্ধী, সুবিধাবঞ্চিত, বিধবা ও স্বামী পরিত্যক্তা মহিলাদের আয় বৃদ্ধিমূলক কর্মসূচির মাধ্যমে জীবনমান উন্নয়ন" শীর্ষক প্রকল্পের আওতায় উপকারভোগীদের মাঝে এসব গরু বিতরণ করা হয়।
গরু বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সামছুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবাইদুর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন, এসডিএসের নির্বাহী পরিচালক মোছা. আয়েশা আক্তার, কো-অর্ডিনেটর লিটন, প্রকল্প পরিচালক শরিফুল ইসলামসহ সংস্থাটির অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও উপকারভোগীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গরু বিতরণের মাধ্যমে দরিদ্র, বিধবা, স্বামী পরিত্যক্তা ও সুবিধাবঞ্চিত নারীরা স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন। এ ধরনের আয়বর্ধক কর্মসূচি তাদের পরিবারের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উপকারভোগীরা এ সহায়তার জন্য সরকার ও বাস্তবায়নকারী সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement