আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ডেমরা-যাত্রাবাড়ী এলিভেটেড এক্সপ্রেসওয়েতে সড়কবাতি না জ্বলায় বাড়ছে ঝুঁকি আপনাদের অধিকার আদায়ে নির্বাচনে অংশ নিতে চাই: নাসিম মোড়ল আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রিজার্ভ বনভূমিতে গাছ কেটে বন ভূমি দখলের প্রয়াস গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে জামায়াতের গণমিছিল শ্রীমঙ্গল ও কমলগঞ্জ রেলস্টেশন পরিদর্শনে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী হানিট্র্যাপ চক্রের মূলহোতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাউফলে মানববন্ধন ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে হাওরে নৌকা ডুবে ৪জন নিখোঁজ,১ জনের লাশ উদ্ধার। চট্টগ্রাম মেট্রোপলিটন মাস্টারপ্ল্যানে যুক্ত হচ্ছে নতুন পাঁচ উপজেলা পাঁচবিবিতে অসহায় দরিদ্র মহিলাদের মাঝে এসডিএসের উদ্যোগে গরু বিতরণ পাবনার বেড়ায় ইয়াবা ব্যবসায়ী ও চিহ্নিত মাদক ডিলার আমিনের ১ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত ওসমানীনগরে সরকারি রাস্তা প্রতিবন্ধকতার পায়তারার অভিযোগ জুলাই গণভোট ও সংস্কার কার্যকরের দাবিতে বেড়ায় জামায়াতের গণমিছিল চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ, চাকরি হারালেন সাড়ে ৪ হাজার শ্রমিক ভালো লেখক হতে হলে আগে ভালো পাঠক হতে হবে: সম্পাদক মোস্তফা মামুন
Banner Advertisement

শ্রীমঙ্গল ও কমলগঞ্জ রেলস্টেশন পরিদর্শনে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Aug 1, 2026
  • সংবাদটি দেখেছেন: 17
ছবির ক্যাপশন :

তিমির বনিক,মৌলভীবাজার সংবাদদাতা:
সিলেট-জাফলং রেলসড়ক নির্মাণের প্রাথমিক পরিপক্কতা প্রস্তুতি ও সম্ভাব্যতা যাচাইয়ের অংশ হিসেবে সিলেট সফর কালে মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন ও রেললাইন পরিদর্শন করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

শনিবার (১ আগস্ট) বেলা ১১টার দিকে সিলেটগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনটি শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে পৌঁছালে এই কর্মসূচি পালন করা হয়।

এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন রেলওয়ে মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান এবং বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ উচ্চপদস্থ কর্মকর্তারা।

পরে বেলা সাড়ে ১১টার দিকে কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে স্টেশনে ট্রেনটি কিছু সময় দাঁড়ালে মন্ত্রী আরিফুল হক চৌধুরী ও সফররত উচ্চপদস্থ কর্মকর্তারা ট্রেনের দরজায় দাঁড়িয়ে স্থানীয় সাধারণ মানুষের কাছ থেকে রেলওয়ের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং তা দ্রুত সমাধানের আশ্বাস দেন।

স্টেশন পরিদর্শনকালে মন্ত্রী সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন। কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে স্টেশনে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানান।

মন্ত্রীর সফরসূচি অনুযায়ী, যাত্রাপথে রেলপথ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনের পর থেকে সিলেট পর্যন্ত সব স্টেশন এবং রেললাইনের সমস্যা সরজমিন পরিদর্শন করা হবে।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement