আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নিয়মনীতির তোয়াক্কা না করে বিসিক শিল্পনগরী'র গাছ বিক্রির অভিযোগ ঠাকুরগাঁওয়ে ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত সন্দেহে যুবক গ্রেফতার, মোবাইলে মিলল ৩৮ অ্যাপ শ্রীপুরে মসজিদ কমিটি নিয়ে বিরোধের জেরে যুবককে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে ও কুপিয়ে জখমের অভিযোগ নড়াইলে বিদ্যালয়ের প্রবেশমুখের বেহাল সড়ক, মানববন্ধনে সংস্কারের দাবি পটুয়াখালীতে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ বোচাগঞ্জে পুসাব-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ঝালকাঠি সদর পৌরসভার সমস্যা ও সম্ভাবনা বিষয়ক নাগরিক সংলাপ অনুষ্ঠিত কালীগঞ্জ পৌরসভার প্রশিক্ষণার্থীদের মাঝে যাতায়াত ভাতা ও সনদপত্র বিতরণ পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক জোবাইয়ের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন বোচাগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত বেড়া পৌরসভায় চালু হচ্ছে ডিজিটাল কমিউনিটি ফিডব্যাক প্ল্যাটফর্ম বালু জব্দ! কিন্তু খেকোরা ধরাছোঁয়ার বাইরে মনু নদে সেচ প্রকল্পে সৃষ্ট কৃত্তিম জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি গলাচিপা থানা পুলিশ কর্তৃক গাঁজাসহ আসামী গ্রেফতার বড়লেখায় জুলাই শহীদদের স্মরণে মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি
Banner Advertisement

একটানা বৃষ্টিতে অচল দিনমজুরের জীবন,না খেয়ে দিন কাটছে ভোলার জেলে পল্লীতে

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Aug 7, 2026
  • সংবাদটি দেখেছেন: 57
ছবির ক্যাপশন :

বনি আমিন(স্টাফ রিপোর্টার)
টানা কয়েকদিনের বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে ভোলার খেটে খাওয়া মানুষের জীবন। কাজ বন্ধ, আয় বন্ধ— চুলায় আগুন জ্বলছে না দিনমজুর ও জেলে পল্লীর অসহায় পরিবারগুলোতে।


টানা বৃষ্টির কারণে নির্মাণ কাজ, রাজমিস্ত্রির কাজ, দিনমজুরের সব ধরনের শ্রম বন্ধ রয়েছে। একদিন কাজ না করলে যাদের পেটে ভাত জোটে না, তাদের অবস্থা এখন চরম সংকটে। 

অন্যদিকে নদী উত্তাল থাকায় জেলেরা মাছ ধরতে যেতে পারছেন না। জাল-নৌকা ঘাটে বাঁধা। ফলে ভোলার পূর্ব ইলিশা রাজাপুর জোরখাল ও ইলিশা তুলাতুলি  জেলে পল্লী সহ ভোলার বিভিন্ন জেলে পল্লীর মানুষ চরম কষ্টে দিন পার করছেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, জেলে পল্লীর ঘরগুলোতে হাঁটুপানি। শিশুরা কাঁদছে, বড়রা দিশেহারা। চাল-ডাল যা ছিল তা-ও শেষ। ধার-দেনা করেও এখন আর কেউ ধার দিচ্ছে না।

এক জেলে বলেন, বৃষ্টি হইতেছে কয়েকদিন। নদীতে যাইতে পারি না। পোলা-মাইয়া লইয়া না খাইয়া আছি। কেউ খবর লয় না।”

দিনমজুর রহিম মিয়া বলেন, “কাজ নাই, টাকা নাই। ঘরে চাউল নাই। বৃষ্টি থামলে আল্লাহ বাঁচাইবো। না হইলে পোলা-মাইয়া লইয়া মরতে হইবো।

স্থানীয়দের দাবি, দ্রুত ত্রাণ ও নগদ অর্থ সহায়তা দেওয়া হোক। বৃষ্টি থামার আগ পর্যন্ত যেন কেউ না খেয়ে না থাকে সেটা নিশ্চিত করতে হবে। 

এ বিষয়ে প্রশাসনের সুদৃষ্টি ও বিত্তবানদের মানবিক সহযোগিতা কামনা করছেন ভুক্তভোগীরা।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement