আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ডেমরা-যাত্রাবাড়ী এলিভেটেড এক্সপ্রেসওয়েতে সড়কবাতি না জ্বলায় বাড়ছে ঝুঁকি আপনাদের অধিকার আদায়ে নির্বাচনে অংশ নিতে চাই: নাসিম মোড়ল আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রিজার্ভ বনভূমিতে গাছ কেটে বন ভূমি দখলের প্রয়াস গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে জামায়াতের গণমিছিল শ্রীমঙ্গল ও কমলগঞ্জ রেলস্টেশন পরিদর্শনে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী হানিট্র্যাপ চক্রের মূলহোতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাউফলে মানববন্ধন ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে হাওরে নৌকা ডুবে ৪জন নিখোঁজ,১ জনের লাশ উদ্ধার। চট্টগ্রাম মেট্রোপলিটন মাস্টারপ্ল্যানে যুক্ত হচ্ছে নতুন পাঁচ উপজেলা পাঁচবিবিতে অসহায় দরিদ্র মহিলাদের মাঝে এসডিএসের উদ্যোগে গরু বিতরণ পাবনার বেড়ায় ইয়াবা ব্যবসায়ী ও চিহ্নিত মাদক ডিলার আমিনের ১ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত ওসমানীনগরে সরকারি রাস্তা প্রতিবন্ধকতার পায়তারার অভিযোগ জুলাই গণভোট ও সংস্কার কার্যকরের দাবিতে বেড়ায় জামায়াতের গণমিছিল চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ, চাকরি হারালেন সাড়ে ৪ হাজার শ্রমিক ভালো লেখক হতে হলে আগে ভালো পাঠক হতে হবে: সম্পাদক মোস্তফা মামুন
Banner Advertisement

স্কুল ক্যাম্পাসে ইভটিজিং সেনবাগে আটক ৩ যুবক, বহিষ্কার ২ ছাত্রী

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Aug 1, 2026
  • সংবাদটি দেখেছেন: 78
ছবির ক্যাপশন :

প্রফেসর ড.মোহাম্মদ আবু নাছের,নোয়াখালী:
নোয়াখালীর সেনবাগ উপজেলায় ইভটিজিংয়ের অভিযোগে চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের ক্যাম্পাস থেকে তিন বহিরাগত যুবক ও দুই ছাত্রীকে আটক করা হয়েছে।

বুধবার ( ১৭ জুন) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, বিদ্যালয় চলাকালীন সময়ে কয়েকজন বহিরাগত যুবকের সন্দেহজনক উপস্থিতি ও ছাত্রীদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত আচরণের বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে। পরে বিদ্যালয় প্রশাসন তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়ে তিন বহিরাগতকে আটক করে। তাদের বিরুদ্ধে ইভটিজিংয়ের অভিযোগ প্রাথমিকভাবে সত্যতা পাওয়ায় পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সেনবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

একই ঘটনায় বিদ্যালয়ের দুই ছাত্রী জড়িত থাকার অভিযোগ ওঠে। বিষয়টি তদন্ত করে স্কুল কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।

আটককৃত ইভটিজাররা হলেন-(১) মেহেদী হাসান দুলাল(১৭),পিতা-সোলেমান, গ্রাম -প: চাঁদপুর, (২) আবু ইউছুপ ফাহিম (১৮), পিতা-নূরের জামান, গ্রাম-প: চাঁদপুর এবং বহিষ্কৃত ছাত্রীরা হলেন- (১) মমিতা ইসলাম (১৪),পিতা-মো: ইসমাইল হোসেন, গ্রাম-বিন্নাগুনী( চৌকিদার বাড়ি), ৮ম শ্রেণী,ক- শাখা, রোল নং- ৩৯, (২) সুমাইয়া আক্তার প্রীতি,পিতা- নাজির আহম্মেদ, গ্রাম- বিন্নাগুনী ( হাজী বাড়ি) ৮ম শ্রেণী, খ শাখা, রোল নং-৯০ সর্বথানা-সেনবাগ, জেলা- নোয়াখালী।

ঘটনার পর বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই শিক্ষা প্রতিষ্ঠানে বহিরাগতদের অবাধ প্রবেশ এবং শিক্ষার পরিবেশ নষ্ট হওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

এ বিষয়ে চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোক্তার হোসেন ইকবাল বলেন, “আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে তাদের ইভটিজিংয়ের সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি উঠে এসেছে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সেনবাগ থানায় সোপর্দ করা হয়েছে। বিদ্যালয়ের শৃঙ্খলা ও শিক্ষার পরিবেশ বজায় রাখতে আমরা কঠোর অবস্থানে রয়েছি।”
সেনবাগ থানা পুলিশ জানিয়েছে, বিদ্যালয় কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে আটক ব্যক্তিদের বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে বিদ্যালয় কর্তৃপক্ষ, অভিভাবক ও স্থানীয় সচেতন মহলকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement