আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নিয়মনীতির তোয়াক্কা না করে বিসিক শিল্পনগরী'র গাছ বিক্রির অভিযোগ ঠাকুরগাঁওয়ে ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত সন্দেহে যুবক গ্রেফতার, মোবাইলে মিলল ৩৮ অ্যাপ শ্রীপুরে মসজিদ কমিটি নিয়ে বিরোধের জেরে যুবককে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে ও কুপিয়ে জখমের অভিযোগ নড়াইলে বিদ্যালয়ের প্রবেশমুখের বেহাল সড়ক, মানববন্ধনে সংস্কারের দাবি পটুয়াখালীতে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ বোচাগঞ্জে পুসাব-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ঝালকাঠি সদর পৌরসভার সমস্যা ও সম্ভাবনা বিষয়ক নাগরিক সংলাপ অনুষ্ঠিত কালীগঞ্জ পৌরসভার প্রশিক্ষণার্থীদের মাঝে যাতায়াত ভাতা ও সনদপত্র বিতরণ পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক জোবাইয়ের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন বোচাগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত বেড়া পৌরসভায় চালু হচ্ছে ডিজিটাল কমিউনিটি ফিডব্যাক প্ল্যাটফর্ম বালু জব্দ! কিন্তু খেকোরা ধরাছোঁয়ার বাইরে মনু নদে সেচ প্রকল্পে সৃষ্ট কৃত্তিম জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি গলাচিপা থানা পুলিশ কর্তৃক গাঁজাসহ আসামী গ্রেফতার বড়লেখায় জুলাই শহীদদের স্মরণে মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি
Banner Advertisement

উখিয়ায় এতিম পরিবারে আল-আমিন ফাউন্ডেশনের মিনি টমটম উপহার

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Aug 7, 2026
  • সংবাদটি দেখেছেন: 58
ছবির ক্যাপশন :

সিরাজুল কবির বুলবুল,উখিয়া সংবাদদাতা:
স্বেচ্ছাসেবী, সামাজিক সংগঠন আল-আমিন ফাউন্ডেশন উখিয়া।ইতিমধ্যে  তাদের কিছু মানবিক কর্মকাণ্ড  উখিয়া উপজেলার সচেতন মহলের দৃষ্টিগোছর হয়েছে। সংগঠনটি সূচনার পরথেকে দারিদ্র্য, অসহায় মানুষকে স্বাবলম্বী করতে বিভিন্ন ভাবে 
 সহযোগীতা করে আসছে, তারই ধারাবাহিকতায় 
(৪ জুলাই) শনিবার উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গনে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের হাজীরপাড়া গ্রামের মরহুম আব্দুর রহমানের এতিম পরিবারের জীবীকা নির্বাহ ও স্বাবলম্বিতা নিশ্চিত করতে
একটি মিনি টমটম উপহার দেন

 আল আমিন ফাউন্ডেশনের সভাপতি  আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মিনি টমটমটি পরিবারের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেন কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পান্না আক্তার ও সাবেক উপজেলা চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী।  উপস্তিত ছিলেন  আল-আমিন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মাস্টার শামসুল আলম,উপদেষ্টা মাস্টার হারুন রশিদ নূরী, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান নাঈম, সাজ্জাদুল ইসলাম মুয়িনসহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক এবং এলাকার সাধারণ মানুষ। 
অনুষ্ঠানে বক্তারা বলেন, কেবল আর্থিক সহায়তা প্রদানই নয়, বরং অসহায় ও এতিম পরিবারের জন্য টেকসই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই আল-আমিন ফাউন্ডেশনের অন্যতম লক্ষ্য। একটি মিনি টমটমের মাধ্যমে পরিবারটি নিয়মিত আয় করতে পারবে, যা তাদের আত্মনির্ভরশীল হতে সহায়তা করবে এবং পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সমাজের বিত্তবান ও মানবিক মানুষ এগিয়ে এলে অসহায় মানুষের জীবন পরিবর্তন করা সম্ভব। আল-আমিন ফাউন্ডেশনের মতো সামাজিক সংগঠনের এমন উদ্যোগ সমাজে মানবিক মূল্যবোধ ও পারস্পরিক সহযোগিতার উজ্জ্বল দৃষ্টান্ত।

ফাউন্ডেশনের সভাপতি আব্দুল্লাহ আল মামুন বলেন, “মানবসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আল-আমিন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে অসহায়, দরিদ্র, এতিম ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও শিক্ষা, স্বাস্থ্য, জীবিকায়ন ও মানবিক সহায়তাসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”
অনুষ্ঠান শেষে মিনি টমটম গ্রহণকারী বিধবা খুরশিদা আক্তার ও তার পরিবারের সদস্যরা আবেগাপ্লুত হয়ে আল-আমিন ফাউন্ডেশন, প্রধান অতিথি এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এই সহায়তা তাদের পরিবারের জন্য নতুন আশার আলো হয়ে এসেছে এবং এটি তাদের স্বাবলম্বী হওয়ার পথকে আরও সুগম করবে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন 
আল-আমিন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক, শাকিল উদ্দিন।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement