আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আত্রাইয়ের পাঁচুপুর ইউনিয়নে নির্বাচনী হাওয়া চেয়ারম্যান পদে গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু ওসমানীনগরে দক্ষিণ গোয়ালাবাজারে জনতার তৎপরতায় দেশীয় অস্ত্র সহ আটক ৩ শ্রীমঙ্গলে বিশ্ব মাতৃদুগ্ধ দিবস পালিত ময়মনসিংহে উৎসবমুখর পরিবেশে 'ক্লিন ময়মনসিংহ' কর্মসূচি পালিত আমি আপনাদের অভিযোগ শুনতে আসিনি, শুনাতে এসেছি: গাজীপুরে এসপি কুলাউড়ায় দুই কারবারি ইয়াবাসহ ডিবির জালে ‎প্রকৃত অপরাধীকে আড়াল করতেই শাহজালাল সবুজের নামে মিথ্যা অপপ্রচার পাঁচবিবিতে মেয়র প্রার্থী শামীম হোসেন মন্ডলের নির্বাচনী সভা অনুষ্ঠিত কদমতলীতে এতিম পরিবারের জমি দখলের অভিযোগ লোহাগড়ায় স্ত্রীকে হাতুড়ি দিয়ে আঘাতের অভিযোগ, ঢামেকে মৃত্যু স্বামী থানায় আত্মসমর্পণ হাবিলাসদ্বীপে গাউসিয়া কমিটির অভিষেক ও স্মরণসভা অনুষ্ঠিত চা শ্রমিকদের নির্বাচন বানচালে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি চট্টগ্রামে গ্যাসের তীব্র সংকট, রান্না বন্ধ বহু ঘরে রেস্তোরাঁর খাবারের ওপর নির্ভরশীল নগরবাসী স্ত্রীর স্বীকৃতির দাবিতে বিষের বোতল হাতে স্বামীর বাড়ির সামনে তরুণীর অনশন মধুপুরে পাগলা কুকুরের কামড়ে গবাদি পশু সহ আহত ৩ জন
Banner Advertisement

কদমতলীতে এতিম পরিবারের জমি দখলের অভিযোগ

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Aug 2, 2026
  • সংবাদটি দেখেছেন: 25
ছবির ক্যাপশন :

বিশেষ প্রতিনিধি সংবাদদাতা:
রাজধানীর কদমতলী থানার মাতুয়াইল মেডিকেল সংলগ্ন শামীমবাগ এলাকায় একটি এতিম পরিবারের মালিকানাধীন জমি জোরপূর্বক দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, দীর্ঘদিন ধরেই বিভিন্ন মহল তাদের জমি দখলের চেষ্টা চালিয়ে আসছে। সর্বশেষ তিন দিন আগে রাতের অন্ধকারে জমির ওপর রাস্তা নির্মাণ করা হয়েছে বলে তারা অভিযোগ করেন।

পরিবারটির অভিযোগ, এর আগেও গত ৫ আগস্টের পূর্বে অর্থের বিনিময়ে সংশ্লিষ্ট ভূমি কর্মকর্তা জহিরুল ইসলামের পক্ষ নিয়ে একই জমিতে জোর করে রাস্তা নির্মাণ করা হয়েছিল। তাদের দাবি, বর্তমানে হত্যা মামলার আসামি হিসেবে পলাতক পেট কাটা শামীমের সহযোগিতায় স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মী এ দখল কার্যক্রমে অংশ নেন।

ভুক্তভোগী মোহাম্মদ নাজিম আহসান খান রাব্বি বলেন, "আমরা বাবা-মা হারানো এতিম। এই জমিটুকুই আমাদের শেষ সম্বল। এটি রক্ষার জন্য আমরা প্রশাসনের সহযোগিতা চাই। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক।"

ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের মতে, অসহায় মানুষের সম্পত্তি দখলের অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

অভিযোগে যার নাম এসেছে, সেই পেট কাটা শামীমের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। হত্যা মামলার আসামি হিসেবে তিনি পলাতক থাকায় তার ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও ফোনটি বন্ধ পাওয়া যায়। এছাড়া অভিযোগে উল্লেখিত অন্য ব্যক্তিদের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করা হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কী পদক্ষেপ নেওয়া হয় এবং তদন্তে অভিযোগের সত্যতা কতটুকু প্রমাণিত হয়, সেদিকেই এখন নজর রয়েছে ভুক্তভোগী পরিবার ও স্থানীয় বাসিন্দাদের।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement