আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
এমপি নাসের রহমানকে নিয়ে এআই ব্যবহার করে অশ্লীল ভিডিও করার অভিযোগে গ্রেপ্তার-১ রাতের আঁধারে অচেনা বন্যপ্রাণীর তাণ্ডব, আতঙ্কে ৩ গ্রামের মানুষ জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম গড়তে খাল পুনরুদ্ধারে জোর দিলেন চসিক মেয়র ময়মনসিংহ রেঞ্জে নবনিযুক্ত ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা যোগদান সিলেট রেঞ্জের মধ্যে শ্রেষ্ট অফিসার সম্মাননাপত্র গ্রহন করেন দিরাই থানার ওসি মোঃ আমিনুল ইসলাম কর্ণফুলী টানেলে যান চলাচল বাড়াতে টোল কমানোর চিন্তা করছে সরকার রাঙামাটির নানিয়ারচরে ৩০০ পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ কার্যক্রমের উদ্বোধন ঝালকাঠিতে এনজিও সংস্থা এডাব এর সেমিনার অনুষ্ঠিত লংগাইরে উন্নয়নের প্রত্যয়ে জনসমাগম ,সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোহাইমিনুল ইসলাম জনির সমর্থনে পাঁচবিবি বাগজানা উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি শামীম মন্ডলকে সংবর্ধনা ডিকেএসপির নতুন কমিটি গঠন: মুন্না সভাপতি, কাদের সাধারণ সম্পাদক মনোহরদীতে কর্মরত সাংবাদিকদের পক্ষ থেকে ইউএনও এম.এ মুহাইমিন আল-জিহানকে বিদায়ী সংবর্ধনা গড়েয়া ইউনিয়ন শাখার বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের নতুন কমিটি গঠন শ্রীমঙ্গল ফুটপাতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ময়মনসিংহে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগার উদ্বোধন
Banner Advertisement

কুলাউড়ায় ইউপি সদস্য লোকমান গ্রেপ্তার

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Aug 1, 2026
  • সংবাদটি দেখেছেন: 72
ছবির ক্যাপশন :

তিমির বনিক,মৌলভীবাজার:
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়ন পরিষদের সদস্য লোকমান আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৯শে জুন) রাত ৮টায় ইউনিয়ন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি ইউনিয়নের বাগজুর গ্রামের বাসিন্দা মো. রমজান আলীর ছেলে ও ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।
পুলিশ জানায়, ঢাকার একটি বিজ্ঞ আদালতে ইউপি সদস্য লোকমান আলীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তাকে গ্রেপ্তারে শুক্রবার রাতে কুলাউড়া থানা পুলিশ তার বাড়িতে এক অভিযান চালায়। এসময় ইউপি সদস্য লোকমান আলী পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশের একটি দল তাকে দৌঁড়ে গিয়ে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এদিকে ঢাকার বিজ্ঞ আদালতে লোকমান আলীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
এদিকে স্থানীয় একটি সূত্রের বরাতে জানায়, বিগত ৫ই আগস্টের পূর্বে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের উপজেলা ও ইউনিয়নের শীর্ষ নেতাদের সাথে সখ্যতা রেখে নিজেকে আওয়ামীলীগের কর্মী পরিচয় দিয়ে এলাকায় প্রভাব খাটিয়ে তিনি বিভিন্ন অপকর্ম করেছিলেন। এতে নিজ এলাকার সাধারণ মানুষ তাঁর বিভিন্ন কর্মকান্ডে অতিষ্ঠ ছিল।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, ইউপি সদস্য লোকমান আলীর বিরুদ্ধে ঢাকার একটি আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। কুলাউড়া থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। শনিবার(২০শে জুন) সকালে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে তিনি নিশ্চিত করেন।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement