আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নিয়মনীতির তোয়াক্কা না করে বিসিক শিল্পনগরী'র গাছ বিক্রির অভিযোগ ঠাকুরগাঁওয়ে ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত সন্দেহে যুবক গ্রেফতার, মোবাইলে মিলল ৩৮ অ্যাপ শ্রীপুরে মসজিদ কমিটি নিয়ে বিরোধের জেরে যুবককে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে ও কুপিয়ে জখমের অভিযোগ নড়াইলে বিদ্যালয়ের প্রবেশমুখের বেহাল সড়ক, মানববন্ধনে সংস্কারের দাবি পটুয়াখালীতে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ বোচাগঞ্জে পুসাব-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ঝালকাঠি সদর পৌরসভার সমস্যা ও সম্ভাবনা বিষয়ক নাগরিক সংলাপ অনুষ্ঠিত কালীগঞ্জ পৌরসভার প্রশিক্ষণার্থীদের মাঝে যাতায়াত ভাতা ও সনদপত্র বিতরণ পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক জোবাইয়ের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন বোচাগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত বেড়া পৌরসভায় চালু হচ্ছে ডিজিটাল কমিউনিটি ফিডব্যাক প্ল্যাটফর্ম বালু জব্দ! কিন্তু খেকোরা ধরাছোঁয়ার বাইরে মনু নদে সেচ প্রকল্পে সৃষ্ট কৃত্তিম জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি গলাচিপা থানা পুলিশ কর্তৃক গাঁজাসহ আসামী গ্রেফতার বড়লেখায় জুলাই শহীদদের স্মরণে মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি
Banner Advertisement

ফুটপাত-সড়ক দখলমুক্ত করতে কালীগঞ্জে বিশেষ উচ্ছেদ অভিযান

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Aug 7, 2026
  • সংবাদটি দেখেছেন: 65
ছবির ক্যাপশন :

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার:
গাজীপুরের কালীগঞ্জের অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার পুরাতন সোনালী ব্যাংক মোড় হইতে, বাসষ্ট্যান্ড, বটতলা ও বাজার এলাকায় দীর্ঘদিন ধরে ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।  আগামীকাল থেকে দেশের শুরু হবে এইচ এস সি ও সমমান পরিক্ষা শুরু হবে পরিক্ষার্থীদের চলাচলের সুবিধার্থে ও জনসাধারণের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করা, যানজট নিরসন এবং এলাকার সার্বিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ অভিযান পরিচালিত হয়।
বুধবার (১ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটি এম কামরুল ইসলাম এর নেতৃত্বে কালীগঞ্জ পৌর এলাকায় ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা বিভিন্ন অবৈধ দোকান, অস্থায়ী স্থাপনা, টং ঘর ও প্রতিবন্ধকতা অপসারণ করা হয়।
স্থানীয় বাসিন্দা ও যাত্রীরা জানান, কালীগঞ্জে প্রবেশদ্বার পুরাতন সোনালী ব্যাংক মোড়, হইতে বাসষ্ট্যান্ড, বটতলা ও বাজার এলাকায় দীর্ঘদিন ধরে ফুটপাত ও সড়কের একটি বড় অংশ অবৈধভাবে দখল করায় ফুটপাত দিয়ে পথচারীদের হাঁটার সুযোগ থাকছে না। বাধ্য হয়ে মূল সড়ক দিয়ে হাঁটতে গিয়ে পথচারীদের নিরাপত্তা হুমকির মুখে পড়ছে। তেমনি সড়কে তৈরি হতো তীব্র যানজট ও জনভোগান্তি। বিশেষ করে অফিসগামী মানুষ, দূরপাল্লার যাত্রী এবং পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হতো। উচ্ছেদ অভিযানের ফলে এলাকাবাসী ও যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ। তারা মনে করছেন, নিয়মিত নজরদারি ও ধারাবাহিক অভিযান অব্যাহত থাকলে কালীগঞ্জ পৌর এলাকায় দীর্ঘদিনের যানজট ও বিশৃঙ্খলার অনেকটাই কমে আসবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলাম জানান, কালীগঞ্জের অন্যতম ব্যস্ত এ রাস্তায় যানবাহনের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে এবং জনস্বার্থে পরিচালিত এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন। নগরবাসীর স্বার্থে কোনো অবৈধ দখল বা বিশৃঙ্খলা  করতে দেওয়া  হবে না।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলাম জানান, ফুটপাত দখলমুক্ত করতে কালীগঞ্জ উপজেলা  প্রশাসনের এই অভিযান অব্যাহত  থাকবে।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement