আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নিয়মনীতির তোয়াক্কা না করে বিসিক শিল্পনগরী'র গাছ বিক্রির অভিযোগ ঠাকুরগাঁওয়ে ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত সন্দেহে যুবক গ্রেফতার, মোবাইলে মিলল ৩৮ অ্যাপ শ্রীপুরে মসজিদ কমিটি নিয়ে বিরোধের জেরে যুবককে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে ও কুপিয়ে জখমের অভিযোগ নড়াইলে বিদ্যালয়ের প্রবেশমুখের বেহাল সড়ক, মানববন্ধনে সংস্কারের দাবি পটুয়াখালীতে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ বোচাগঞ্জে পুসাব-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ঝালকাঠি সদর পৌরসভার সমস্যা ও সম্ভাবনা বিষয়ক নাগরিক সংলাপ অনুষ্ঠিত কালীগঞ্জ পৌরসভার প্রশিক্ষণার্থীদের মাঝে যাতায়াত ভাতা ও সনদপত্র বিতরণ পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক জোবাইয়ের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন বোচাগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত বেড়া পৌরসভায় চালু হচ্ছে ডিজিটাল কমিউনিটি ফিডব্যাক প্ল্যাটফর্ম বালু জব্দ! কিন্তু খেকোরা ধরাছোঁয়ার বাইরে মনু নদে সেচ প্রকল্পে সৃষ্ট কৃত্তিম জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি গলাচিপা থানা পুলিশ কর্তৃক গাঁজাসহ আসামী গ্রেফতার বড়লেখায় জুলাই শহীদদের স্মরণে মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি
Banner Advertisement

গাজীপুর রিপোর্টার্স ফোরামের সভাপতি এম এম ফারুক,সম্পাদক জসিম উদ্দিন

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Aug 6, 2026
  • সংবাদটি দেখেছেন: 88
ছবির ক্যাপশন :

গাজীপুর সংবাদদাতা:
সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, ঐক্য, কল্যাণ এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকাশের প্রত্যয় নিয়ে গাজীপুর রিপোর্টার্স ফোরামের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী দুই বছর মেয়াদি (২০২৬-২০২৮) এ কমিটি শনিবার বিকেলে গাজীপুর মহানগরীর হাবিবুল্লাহ সরণিতে অবস্থিত সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। নতুন কমিটিতে গাজীপুরে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের অভিজ্ঞ, দক্ষ ও তরুণ সাংবাদিকদের সমন্বয়ে একটি শক্তিশালী নেতৃত্ব নির্বাচন করা হয়েছে। সংগঠনের নবনির্বাচিত নেতৃবৃন্দ সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, অধিকার রক্ষা, কল্যাণমূলক কার্যক্রম, পারস্পরিক সহযোগিতা এবং দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশ তৈরিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। 
গাজীপুর রিপোর্টার্স ফোরামের নবগঠিত কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি এম এম ফারুক  সাধারণ সম্পাদক আনন্দ টিভি ও দৈনিক জনতা এর গাজীপুর জেলা প্রতিনিধি   মো. জসিম উদ্দিন, এছাড়াও  ১১ সদস্য বিশিষ্ঠ কমিটিতে রয়েছেন,  সিনিয়র - সভাপতি  তানভীর আহম্মেদ, (আনন্দ টিভি) সহ-সভাপতি তরিকুল ইসলাম (মোহনা টিভি)  যুগ্ম সাধারণ সম্পাদক মো. মহিদুল আলম চঞ্চল, (মাই টিভি) সাংগঠনিক সম্পাদক আব্দুল গাফফার (প্রাইম টিভি / দৈনিক যুগান্তর) কোষাধ্যক্ষ জাহিদ হাসান ভূঁইয়া,  (দৈনিক বাংলাদেশ কণ্ঠ) দপ্তর প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. সোহাগ ভান্ডারী, (দৈনিক ঐশী বাংলা) আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. আব্দুল আজিজ (দৈনিক ভোরের আলো) কার্যনির্বাহী সদস্য: ১। মো. বোরহান উদ্দিন (দৈনিক স্বাধীন সংবাদ) ২। কাজী মো. শাকিল (এশিয়ান টিভি) নবনির্বাচিত সভাপতি এম এম ফারুক বলেন, গাজীপুর রিপোর্টার্স ফোরাম শুধু একটি সংগঠন নয়, এটি সাংবাদিকদের ঐক্য, পেশাগত মর্যাদা ও কল্যাণের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। তারা বলেন, সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি, নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা, পারস্পরিক সহযোগিতা এবং পেশাগত সমস্যাগুলো সমাধানে সংগঠনটি কার্যকর ভূমিকা রাখবে। পাশাপাশি গণমাধ্যমের স্বাধীনতা, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সাংবাদিকদের সম্মান রক্ষায় গাজীপুর রিপোর্টার্স ফোরাম সবসময় দায়িত্বশীল অবস্থানে থাকবে। নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন বলেন,   বর্তমান সময়ে সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার কোনো বিকল্প নেই। গাজীপুরের সাংবাদিক সমাজের কল্যাণে সকলের সহযোগিতা নিয়ে সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করা হবে। এদিকে গাজীপুর রিপোর্টার্স ফোরামের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা হওয়ায় সংগঠনের সদস্য, শুভাকাঙ্ক্ষী ও সাংবাদিক মহল নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ কমিটির সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে গাজীপুর রিপোর্টার্স ফোরাম সাংবাদিকদের কল্যাণে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement