আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নিয়মনীতির তোয়াক্কা না করে বিসিক শিল্পনগরী'র গাছ বিক্রির অভিযোগ ঠাকুরগাঁওয়ে ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত সন্দেহে যুবক গ্রেফতার, মোবাইলে মিলল ৩৮ অ্যাপ শ্রীপুরে মসজিদ কমিটি নিয়ে বিরোধের জেরে যুবককে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে ও কুপিয়ে জখমের অভিযোগ নড়াইলে বিদ্যালয়ের প্রবেশমুখের বেহাল সড়ক, মানববন্ধনে সংস্কারের দাবি পটুয়াখালীতে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ বোচাগঞ্জে পুসাব-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ঝালকাঠি সদর পৌরসভার সমস্যা ও সম্ভাবনা বিষয়ক নাগরিক সংলাপ অনুষ্ঠিত কালীগঞ্জ পৌরসভার প্রশিক্ষণার্থীদের মাঝে যাতায়াত ভাতা ও সনদপত্র বিতরণ পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক জোবাইয়ের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন বোচাগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত বেড়া পৌরসভায় চালু হচ্ছে ডিজিটাল কমিউনিটি ফিডব্যাক প্ল্যাটফর্ম বালু জব্দ! কিন্তু খেকোরা ধরাছোঁয়ার বাইরে মনু নদে সেচ প্রকল্পে সৃষ্ট কৃত্তিম জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি গলাচিপা থানা পুলিশ কর্তৃক গাঁজাসহ আসামী গ্রেফতার বড়লেখায় জুলাই শহীদদের স্মরণে মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি
Banner Advertisement

সাতক্ষীরায় অর্থনৈতিক শুমারি-২০২৪ এর চুড়ান্ত ফলাফল বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Aug 7, 2026
  • সংবাদটি দেখেছেন: 79
ছবির ক্যাপশন :

মোঃ হাফিজুল ইসলাম,সাতক্ষীরা সংবাদদাতা:
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) কর্তৃক দেশব্যাপী পরিচালিত ‘অর্থনৈতিক শুমারি ২০২৪’-এর মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহ ও প্রক্রিয়াকরণ শেষে প্রস্তুতকৃত চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ এবং এ সংক্রান্ত এক সেমিনার সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) বেলা ১১.৩০ টার সময় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সেমিনারের আয়োজন করা হয়। শুমারির চূড়ান্ত ফলাফল ও মূল প্রতিপাদ্য বিষয়সমূহ বিভিন্ন অংশীজনদের অবহিত করার লক্ষ্যে জেলা পরিসংখ্যান কার্যালয় এই অনুষ্ঠানের আয়োজন করে।
এতে সভাপতিত্ব করেন জনাব মোঃ নজরুল ইসলাম, উপপরিচালক(চলতি দায়িত্ব), জেলা পরিসংখ্যান অফিস, সাতক্ষীরা।
উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ম্যজিস্ট্রেট মিজ্ কাউসার আজিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) বিষ্ণুপদ পাল ।
‘অর্থনৈতিক শুমারি ২০২৪’-এর মূল প্রবন্ধ উপস্থাপন ও সুধীজনদের শুমারি বিষয়ক বিভিন্ন জিজ্ঞাসার উত্তর প্রদান করেন, সাতক্ষীরা জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক(চলতি দায়িত্ব) মোঃ নজরুল ইসলাম। বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোঃ তারিকুল ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: আব্দুল বারী, জেলা বণিক সমিতির সেক্রেটারী, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক, পরিবার পরিকল্পনা অফিস এর উপপরিচালকসহ আরো অনেকে।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক কাঠামো অনুধাবন, টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা ও নীতি নির্ধারণে এই শুমারির তথ্যসমূহ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অংশীজনদের সক্রিয় অংশগ্রহণ এবং মূল্যবান মতামত দেশের নীতি নির্ধারণী প্রক্রিয়াকে আরও সমৃদ্ধ করবে।
সেমিনারে সাতক্ষীরা জেলা পরিষদের প্রধান নিবার্হী কর্মকর্তা এস এম মাহফুজুর রহমান (সিনিয়র সহকারী সচিব), এনএসআই এর যুগ্মপরিচালক, সরকারি কলেজের অধ্যক্ষগণ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, বিভিন্ন ব্যবসায়িক/মালিক সমিতির সভাপতি/সাধারণ সম্পাদক এবং বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement