আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রাজবাড়ীর পাংশায় সাংবাদিককে মারধরের ঘটনায় একজন গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থান দিবসে শেরপুর সরকারি কলেজে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাঙামাটিতে পুলিশের শ্রদ্ধা ও আলোচনা সভা ঠাকুরগাঁওয়ে ইজিবাইক চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, বিপুল পরিমাণ যন্ত্রাংশ উদ্ধার কটিয়াদীতে জাতীয় গণঅভ্যুত্থান দিবসে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা জুলাই গণঅভ্যুত্থান দিবসে পঞ্চগড় জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি পটুয়াখালীতে নানা আয়োজনে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত পাঁচবিবিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বাঁশদহা ইউনিয়নের আইচপাড়ায় মসজিদের জমি নিয়ে বিরোধ, সমাধান চান দুই পক্ষ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বেড়ায় ১১ দলীয় ঐক্যজোটের গণমিছিল নড়াইলে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় ১১ কর্মদিবসেই আদালতে অভিযোগপত্র দক্ষিণ গফরগাঁও হেল্পলাইনের উদ্যোগে ফটো কনটেন্ট প্রতিযোগিতার পুরস্কার বিতরণ,সভাঅনুষ্ঠিত এমপি নাসের রহমানকে নিয়ে এআই ব্যবহার করে অশ্লীল ভিডিও করার অভিযোগে গ্রেপ্তার-১ রাতের আঁধারে অচেনা বন্যপ্রাণীর তাণ্ডব, আতঙ্কে ৩ গ্রামের মানুষ জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম গড়তে খাল পুনরুদ্ধারে জোর দিলেন চসিক মেয়র
Banner Advertisement

সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিও এআই দ্বারা তৈরি দাবি, নাসের রহমানের

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Aug 5, 2026
  • সংবাদটি দেখেছেন: 20
ছবির ক্যাপশন :

তিমির বনিক,মৌলভীবাজার সংবাদদাতা:
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য এম নাসের রহমানকে ঘিরে একটি আপত্তিকর ভিডিও নিয়ে দেশজুড়ে আলোচনা-সমালোচনা চলছে। ভিডিওটি নিয়ে এমপি নাসের রহমান এটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি বলে দাবি করলেও, ফ্যাক্ট-চেকিং প্ল্যাটফর্ম বেঙ্গল লেন্স তাদের যাচাইয়ে ভিন্ন তথ্য তুলে ধরেছে।

গত ১লা আগস্ট এম নাসের রহমান তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে দাবি করেন, রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে তাঁর রাজনৈতিক প্রতিপক্ষ এআই প্রযুক্তির অপব্যবহার করে একটি ভুয়া, বিকৃত ও আপত্তিকর ভিডিও তৈরি এবং প্রচার করছে। তাঁর ভাষ্য অনুযায়ী, ভিডিওটিতে অন্য একজনের শরীরের সঙ্গে তাঁর মুখমণ্ডল সংযুক্ত করে বিভ্রান্তিকর কনটেন্ট তৈরি করা হয়েছে, যার উদ্দেশ্য তাঁর ব্যক্তিগত ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করা।

তবে ওই পোস্টটি প্রকাশের কয়েক ঘণ্টা পর তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে আর দেখা যায়নি।

অন্যদিকে, ১লা আগস্ট প্রকাশিত এক প্রতিবেদনে ফ্যাক্ট-চেকিং প্ল্যাটফর্ম বেঙ্গল লেন্স দাবি করে, তাদের যাচাই অনুযায়ী আলোচিত ছবি ও ভিডিওটি এআই-জেনারেটেড হওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি।

প্রতিবেদনে বলা হয়, ছবি ও ভিডিওতে আলোর প্রতিফলন, ছায়া, শরীরের গঠন, নড়াচড়া (মুভমেন্ট) এবং পারিপার্শ্বিক পরিবেশ বিশ্লেষণ করে এগুলোকে স্বাভাবিক ধারণকৃত কনটেন্টের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পাওয়া গেছে। তাদের পর্যবেক্ষণে আলোচিত কনটেন্টে এআই-নির্মিত ছবি বা ভিডিওর প্রচলিত বৈশিষ্ট্য দেখা যায়নি।

বেঙ্গল লেন্স আরও জানায়, SynthID ও Hive Moderation-সহ একাধিক এআই শনাক্তকরণ টুল ব্যবহার করেও ছবি বা ভিডিওটি এআই দিয়ে তৈরি—এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ভাইরাল ভিডিওতে টেবিলের ওপর থাকা একটি মুখোশ (মাস্ক) অন্য একটি অনুষ্ঠানে এম নাসের রহমানের ব্যবহৃত মুখোশের সঙ্গে মিল রয়েছে বলেও তাদের পর্যবেক্ষণে উঠে এসেছে।

তবে এ বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা কোনো সরকারি সংস্থার আনুষ্ঠানিক তদন্ত প্রতিবেদন এখনো প্রকাশিত হয়নি। ফলে বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের ফলাফলের অপেক্ষা রয়েছে।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement