আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নীলফামারী সরকারি কলেজে ছাত্রশিবিরের চিত্রপ্রদর্শনী পরিদর্শনে এমপি মাওলানা আব্দুস সাত্তার ফলন্ত গাছ কেটে ফেলার ঘটনায় তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন বিশ্ব বাণিজ্য ও ঝুঁকি বহনকারী সমুদ্রযাত্রীদের স্মরণে পাবনায় সমুদ্রযাত্রী দিবস উদযাপিত নড়াইলে হাইট ব্যারিয়ারে ধাক্কা, নসিমন থেকে ছিটকে গরু ব্যবসায়ীর মৃত্যু গৌরীপুর উপজেলা ও পৌর বিনপির পরিচিতি সভায় প্রধান অতিথি প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন ফরিদপুরের মধুখালীতে ইয়াবা বিক্রির সময় দম্পতি সহ গ্রেপ্তার শ্রীপুরে প্রায় ২০কোটি টাকার ৬টি উন্নয়ন কাজের উদ্বোধন সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকী পালিত, ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় পটিয়ার আশিয়া যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেড়ায় ডিজিটাল লিটারেসি ও ই-কমার্স শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু একই পরিবারের ১১ জন্মান্ধর পাশে এমপি নাসের রহমান আনোয়ারা চায়না ইকোনমিক জোনে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী ঠাকুরগাঁওয়ে গড়েয়া-শুখানপুকুরী সড়ক প্রশস্তকরণের সম্ভাব্য স্থান পরিদর্শন সুনামগঞ্জের লালপুর গুচ্ছগ্রামে ট্যাংকির ভেতর থেকে এক শিশুর মরদেহ উদ্ধার, ৪ জন আটক শ্রীপুরে টাকা ফেরত চাওয়ায় নারীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ
Banner Advertisement

ছাত্রকে মারধর করলো জুয়াড়ি

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jul 27, 2026
  • সংবাদটি দেখেছেন: 21
ছবির ক্যাপশন :

মোঃ গোলাম কিবরিয়া,রাজশাহী জেলা সংবাদদাতা:
রাজশাহীর তানোরের আলোচিত জুয়াড়ি আব্দুল মতিনের জুয়া খেলা দেখে ফেলায় স্কুল পড়ুয়া এক শিক্ষার্থীকে পরিত্যক্ত ঘরে আটকে বাঁশের লাঠি দিয়ে মারধর করে আহত করা হয়েছে।আহত শিক্ষার্থীর নাম জুবায়ের হোসেন সে স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।সে এখন তানোর উপজেলা হাসপাতলে চিকিৎসাধীন রয়েছে। গত শনিবার(২৫জুলাই) উপজেলার কলমা ইউনিয়নের (ইউপি) চন্দনকোঠা গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় আহত শিক্ষার্থীর পিতা মুকসেদ বাদী হয়ে একই গ্রামের আলোচিত জুয়াড়ি আব্দুল মতিনের বিরুদ্ধে তানোর থানায় লিখিত অভিযোগ করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার আব্দুল মতিন মোবাইল ফোনে জুয়া খেলছিলেন। ঘটনাস্থলের পাশ দিয়ে যাওয়ার সময় জুবায়ের বিষয়টি দেখে ফেলেন। অভিযোগ রয়েছে, পরে মতিন জুবায়েরকে জোর করে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে গিয়ে আটকে বাঁশের লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন। তার চিৎকার শুনে পরিবারের সদস্য ও স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে তানোর উপজেলা হাসপাতালে ভর্তি করেন।
আহত জুবায়ের হোসেন বলেন, “জুয়া খেলা দেখে ফেলায় আমাকে আটকে রেখে মারধর করা হয়েছে। আমার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। জুবায়েরের পিতা মুকসেদ বলেন, “আমার ছেলের একমাত্র ‘অপরাধ’ ছিল সে জুয়া খেলার ঘটনা দেখে ফেলেছিল। এ কারণে তাকে অমানবিকভাবে মারধর করা হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, অভিযুক্ত আব্দুল মতিন দীর্ঘদিন ধরে মোবাইলে জুয়া খেলার সঙ্গে জড়িত।সে পেশাদার জুয়াড়ি এলাকার অনেক যুবক ও কিশোরকে সে ফুঁসলিয়ে অনলাইন জুয়া খেলায় সম্পৃক্ত করে।অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং দোষী প্রমাণিত হলে তারা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ বিষয়ে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ বলেন, “ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে রোববার সকালে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অপরাধী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement